মনির হোসেন,বরিশাল ব্যুরো॥ নগরীতে প্রায় ২৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক নগর পুলিশ কমিশনার অফিস ভবনটি বর্তমানে উদ্বোধনের অপেক্ষায় রয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, ৬ তলা বিশিষ্ট অত্যাধুনিক নগর পুলিশ কমিশনার অফিস ভবনটি নগরীর পানি উন্নয়ন বোর্ড সংলগ্ন নির্মাণ করা হয়েছে। স্বরাস্ট্র মন্ত্রণালয়ের অধিনে বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে নির্মিত হয়েছে এই ভবনটি। নবনির্মিত আধুনিক প্রযুক্তি সম্পূর্ণ নগর পুলিশ কমিশনার ভবনটি নির্মাণে প্রথম পর্যায়ে ১০ কোটি ও পরে ১৩ কোটি টাকা সর্বমোট ২৩ কোটি টাকা বরাদ্ধ দেয়া হয়।এ বিষয়ে গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আশরাফ-উল আলম জানান, নগর পুলিশ কমিশনার অফিস ভবনটিতে বর্তমানে ফিনিশিং-এর কাজ চলছে। ৬ তলা বিশিষ্ট এই অত্যাধুনিক ভবনটিতে আইনশৃংখলা বাহিনীর সদস্যদের জন্য রয়েছে সকল ধরনের সুযোগ সুবিধা। শিগগিরই ভবনটি হস্তান্তর করে হবে।এ বিষয়ে বরিশাল গণপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. কামরুল হাছান বলেন, নগর পুলিশ কমিশনার অফিস ভবন নির্মাণ প্রকল্পটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে গণপুর্ত বিভাগ কাজ করে যাচ্ছে। আশা করি সব কিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরের মধ্যে ভবনটি হস্তান্তর করা যাবে।এ প্রসঙ্গে আলাপকালে ভারপ্রাপ্ত নগর পুলিশ কমিশনার (বিএমপি) প্রলয় চিসিম বলেন, নগর পুলিশ কমিশনারের নিজস্ব অফিসটিতে পুলিশের কার্যক্রম শুরু করতে পারলে পুলিশ সদস্যদের নীতি-নৈতিকতা ও পেশাদারীত্ব আরো বেড়ে যাবে। একই সাথে আইনশৃংখলা বাহিনীর সকল প্রকার সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে।
বরিশালে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত
মবরিশাল ব্যুরো॥ বরিশালে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়ার স্লোগানে মঙ্গলবার জেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ১০টায় নগরীর সার্কিট হাউস চপ্তর থেকে এক বনাঢ্য র্যালি বের হয়।র্যালিটি নগরীর সদর রোড প্রদক্ষিন করে সার্কিট হাউসে গিয়ে শেষ হয়। এর পরপরই সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার।আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বরিশাল সিভিল সার্জন, ডা. মারিয়া হাসান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মো. নূরুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার গৌরনদী সার্কেল এস এম আল বেরুনী।সভায় বক্তারা আগামী ২০৪০ সালের মধ্যে প্রধানমন্ত্রীর প্রত্যয় বাংলাদেশ থেকে তামাকমুক্তকরণে সকলকে একসাথে কাজ করার আহবান জানান।







