প্রেস বিজ্ঞপ্তি ঃ
মহানবী হযরত মুহাম্মদ সাঃ ও হযরত আয়েশা সিদ্দিকা রা. কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দালের অবমাননাকর কটুক্তির প্রতিবাদে আজ বিকাল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের উদ্যোগে নগর সিনিয়র সহ-সভাপতি মাওলানা সৈয়দ নাছির আহমাদ কাওছার এর সভাপতিত্বে ও জয়েন্ট সেক্রেটারী মাওলানা মুহাম্মাদ আবুল খায়ের এর সঞ্চালনায় নগরীর টাউন হল চত্বরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুফতী সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের বলেন মুসলমানরা তাদের নবী মুহাম্মদ সা. কে তাদের প্রাণের চেয়ে বেশি ভালোবাসে। ভারতের ক্ষমতাসীন দল বিজেপি নেত্রী নূপুর শর্মা ও দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার কর্তৃক মহানবী সাঃ ও আয়েশা সিদ্দিকা রাঃ কে নিয়ে কটুক্তি করে বিজেপি সরকার তাদের মুসলিম বিদ্বেষী হিংসাত্মক মনোভাব প্রকাশ করেছে। ভারত বিশ্ব মুসলিমকে উস্কে দিয়ে বিশ্বব্যাপী অশান্তির আগুন জ্বালিয়ে দিতে চায়। বিশ্ব মুসলিম নেতৃত্বকে ঐক্যবদ্ধভাবে এ ষড়যন্ত্র রুখে দিতে হবে।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুফতী সৈয়দ মুহাম্মাদ জিয়াউল করীম, চেয়ারম্যান ৫নং চরমোনাই ইউনিয়ন পরিষদ।
বক্তারা বলেন, ভারতে মহানবী সাঃ ও হযরত আয়েশা সিদ্দিকা রাঃ কে নিয়ে অবমাননার প্রতিবাদে মুসলিম প্রধান দেশগুলো নিন্দা জানিয়েছেন, সাথে সাথে ভারতীয় পন্য বয়কটের ডাক দিয়েছে। কিন্তু বাংলাদেশ সরকার এ বিষয়ে বোবা ভূতের ন্যায় নিরব দর্শক। যা বাংলাদেশের নবী প্রেমিক শান্তিকামী জনতার কলিজায় আঘাত করেছে, অবিলম্বে বিজেপি সরকারের ধৃষ্টতাপূর্ণ আচরণের বিরুদ্ধে জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব আনতে হবে। পরিশেষে বক্তারা ভারতীয় পন্য বয়কটের আহবান জানান।
আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা সেক্রেটারী উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম, বরিশাল মহানগর সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা নাসির উদ্দীন নাইস, প্রচার ও দাওয়াহ সম্পাদক এনামুল হক শামীম রাঢ়ী, দফতর সম্পাদক খোন্দকার মাহবুব রব্বানী, অর্থ ও প্রকাশনা সম্পাদক এইচ এম হাসানুজ্জামান মিরাজ, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মাদ আজিজুল হক, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. শেখ আব্দুল্লাহ নাসের, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সভাপতি মুহাম্মাদ ফজলুর রহমান, ইসলামী যুব আন্দোলন বরিশাল মহানগর সভাপতি মুহাম্মাদ আরিফুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সহ-সভাপতি মুহাম্মাদ জাহিদুল ইসলাম সহ নগর ও থানা নেতৃবৃন্দ।





