একুশে জুলাই। কোভিডকালে ২ বছর স্থগিত থাকার পর ফের ২১-এর সমাবেশ। হাইভোল্টেজ একুশে তৃণমূলের পাওয়ার প্লে । এবার একুশের ২৯। কী এই ২১ জুলাই?
একুশে জুলাই তৃণমূলের শহিদ দিবস। প্রতিবছর এই দিনটি শহিদ স্মরণ করে থাকে তৃণমূল কংগ্রেস। তবে একুশে জুলাইয়ের প্রেক্ষাপট জানতে গেলে পায়ে পায়ে পিছিয়ে যেতে হবে ২৯ বছর আগে ১৯৯৩ সালে। বাংলার রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্য়ায়ে রাজনৈতিক আন্দোলনের শিলমোহর পড়েছিল, পরিচিতি ঘটেছিল এই ১৯৯৩-এর ২১ জুলাই।
১৯৯৩ সালে ২১ জুলাই মমতা বন্দ্যোপাধ্য়ায় মহাকরণ অভিযানের ডাক দেন। সেই অভিযানে পুলিসের গুলিতে প্রাণ হারান ১৩ জন। সেদিন পুলিসের গুলি চালানো নিয়ে আজও প্রশ্ন ওঠে। সাংসদ সৌগত রায়ের যেমন অভিযোগ, পুলিস সেদিন বিনা প্ররোচনায় গুলি চালিয়েছিল। ২১ জুলাই নিয়ে বসে কমিশনও। ঠিক কী ছিল কমিশনের রিপোর্টে? প্রত্যক্ষদর্শীদের বক্তব্য-ই বা কী? রইল Zee ২৪ ঘণ্টার স্পেশাল রিপোর্ট-






