প্রেস বিজ্ঞপ্তি
চট্টগ্রামের রাউজানে নুরুল আলম হত্যা মামলার ০৩ বছর ধরে ওয়ারেন্টভুক্ত
পলাতক আসামী মোঃ আবুল কালাম @আবুকে আটক করেছে র্যাব-৭,
চট্টগ্রাম।
১। “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)
প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে
আসছে। র্যাব সৃষ্টিকাল থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের
গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। র্যাব-৭,
চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, দুর্ধষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী,
অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের
ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম
হয়েছে।
২। ভিকটিম মোঃ নুরুল আলম এর সাথে হত্যাকারীদের রাস্তা চলাচলের পথ নিয়ে পূর্ব হতে
বিরোধ ছিল। গত ০৭ জুন ২০১৮ইং তারিখে উক্ত দুস্কৃতিকারীরা নুরুল আলমের বসতঘরে আক্রমন ও
ভাংচুর করে প্রায় ২,০০,০০০/- টাকা এবং ১০ ভরি স¦র্ণালংকার নিয়ে যায়। আসামীদের এরুপ
ধ্বংসাত্মক কার্যকলাপের বিরুদ্ধে নুরুল আলম রাউজান থানায় অভিযোগ করতে যাওয়ার পথে
আসামীরা তাকে রাস্তা আটকিয়ে আক্রমণ করে এবং তাদের বিরুদ্ধে কখনও মামলা করলে পরিবারের
সকলকে মেরে লাশ গুম করে দিবে মর্মে হুমকি প্রদান করে। আসামীদের হুমকির প্রেক্ষিতে নুরুল আলম
দীর্ঘদিন ঘরবাড়ি ছেড়ে পালিয়ে থাকে। কিছুদিন পর অবস্থার উন্নতি হলে নুরুল আলম বাড়িতে
ফিরে আসে। গত ০৫ জানুয়ারি ২০১৯ইং তারিখ সকাল ০৮০০ ঘটিকায় নুরুল আলম উরকিরচর
বাজারে গেলে বর্ণিত দুস্কৃতিকারীরা পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে নুরুল
আলমের উপর আক্রমণ করে এবং এলোপাতাড়ি ছুরিকাঘাত করে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে
নিয়ে গিয়ে মৃত্যু নিশ্চিত করে লাশ গুম করে ফেলে দেয়। পরবর্তী দিন ০৬ জানুয়ারি ২০১৯ তারিখে
হাটহাজারী থানাধীন চন্দ্রাবিল এলাকা হতে হাটহাজারী থানার পুলিশ নুরুল আলমের লাশ উদ্ধার করে।
৩। এ ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে চট্টগ্রাম জেলার রাউজান থানায় ১৪ জন নামীয় এবং
অজ্ঞাতনামা ৫/৬ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন যার মামলা নং-০২(০১)২০১৯,
ধারা-৩৬৪/৩০২/২০১/৩৪ পেনাল কোড, জিআর-০২/২০১৯।
৪। উক্ত নৃশংস হত্যাকান্ডের পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৭, চট্টগ্রাম গোয়েন্দা
নজরধারী অব্যাহত রাখে। এরই প্রেক্ষিতে র্যাব-৭, চট্টগ্রাম জানতে পারে যে, উক্ত মামলার ঘটনায়
অভিযোগপত্রে অভিযুক্ত ও পরোয়ানাভুক্ত পলাতক আসামী মোঃ আবুল কালাম @আবু চট্টগ্রাম জেলার
রাউজান থানাধীন উকিরচর ইউনিয়নের মিয়ার ঘাটা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত
২৫ জুলাই ২০২২ ইং তারিখ ২১০৫ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্ণিত
স্থানে অভিযান পরিচালনা করে আসামী মোঃ আবুল কালাম @আবু (৪০), পিতা- মোঃ নুরুল আলম,
সাং-হারপাড়া, থানা-রাউজান, জেলা-চট্টগ্রাম‘কে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত
স্বাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে উক্ত হত্যা মামলার এজাহারনামীয়
২নং ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী বলে স্বীকার করে।
৫। গ্রেফতারকৃত আসামীর সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট
থানায় হস্তান্তর করা হয়েছে।








