রাবি প্রতিনিধিঃ নারী মুক্তির অগ্রদূত বেগম রোকেয়ার স্মরণে ‘ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) রোকেয়া’ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্বিবদ্যালয়ের রোকেয়া হলের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মূখ্য আলোচক ছিলেন বিশিষ্ট লেখক, তথ্যচিত্র নির্মাতা ও পরিচালক-যুক্ত প্রকাশনা নিশাত জাহান রানা, সম্মানিত অতিথি ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক জুলফিকার মাতিন।
এতে রোকেয়া হলের প্রাধ্যক্ষ প্রফেসর জয়ন্তী রানী বসাকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া।
এসময় বক্তারা বলেন, যখন সমাজে নারী-পুরুষের বৈষম্য, যখন মেয়েদের লেখাপড়ার কোন সুযোগ ছিল না, তখন তিনি নারীদের অধিকারের জন্য সংগ্রাম করেছেন। তিনি ধর্ম ও পর্দা প্রথা নিয়ে কথা বলেছেন। রোকেয়া একজন নারী হয়ে এককভাবে সমাজ ব্যবস্থার পরিবর্তন এনেছিলেন। যেটি একজন ছেলে হলেও সম্ভব ছিল না।
তিনি তখনকার সমাজ ব্যবস্থা পরিবর্তনে সাহসী ভূমিকা পালন করেছেন। তার কৃতিত্ব স্মরন করে আমাদের এগিয়ে যেতে হবে।
বক্তারা আরো বলেন, বেগম রোকেয়ার লক্ষ্য অটুট ছিল। বাংলার নারী জাগরণের আলোকিত নারী তিনি। তিনি কোন ইতিহাস অনুসরণ করেননি, বরং তিনি ইতিহাস রচনা করে গেছেন। তার কল্পনার জগত ছিল অসাধারণ। বাঙ্গালী নারী জাগরণের রেনেসা তার হাত ধরেই। আমরা যতদিন মানুষকে মানুষ হিসেবে মনে না করবো, ততদিন আমরা বেগম রোকেয়াকে ধারণ করতে পারবো না। রোকেয়াকে মনে প্রাণে ধারণ করতে হবে।
এর আগে দিবসটি উপলক্ষে রোকেয়া হলের প্রধান ফটকে প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। এছাড়াও অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। ##
Post Views: 570
Related