মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে বিষাক্ত সর্পদংশনে তাহমিনা আক্তার লিজা (১৬) নামের এক কিশোরী মারা গেছে। বুধবার (১৭ আগস্ট) রাত ৯ টার দিকে উপজেলার ৯ নং মিরসরাই সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের শ্রীপুর গ্রামের জেবল হক মিস্ত্রি বাড়িতে এই ঘটনা ঘটে। লিজা ওই বাড়ির লিটনের মেয়ে।
লিজার মামা আনোয়ার হোসেন বলেন, বুধবার বিকেল ৬ টার দিকে তরকারি রান্না করতে লাকড়ি নেওয়ার সময় বিষাক্ত একটি সাপ তাঁর হাতে দংশন করে। এরপর তাকে মিরসরাই রেল ষ্টেশন এলাকায় নন্দন কুমার নামে এক ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। ওঝা ঝাঁড়ফুঁক করে বাড়িতে পাঠিয়ে দেয়। বাড়িতে যাওয়ার পর হাতে দেওয়া বাঁধ খুলে দিলে মেয়েটির শারীরিক অবস্থা আরো অবণতি হয়। এরপর মস্তাননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই বিষয়ে মিরসরাই সদর ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের সদস্য মো. জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মিনহাজ উদ্দিন বলেন, সাপে কাটার পর পর ভিকটিমকে অবশ্যই হাসপাতালে নিয়ে যেতে হবে। চিকিৎসক রোগীর শারীরিক অবস্থা বুঝে চিকিৎসা দেবেন। রোগীর অবস্থা যদি খারাফ হয় তাহলে চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করা হয়। সাপে কাটার পর ওঝার কাছে নিয়ে ঝাঁড়ফুঁক করা বোকামি।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







