রংপুর বিভাগীয় প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জ উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ ব্যক্তি
নিহত হয়েছে। দুর্ঘটনাকবলিত যাত্রীবাহী বাসের লকারে রাখা ছিল চারটি গরু। দুর্ঘটনার সাত
ঘণ্টা পর দুটি গরু জীবিত উদ্ধার করা হলেও আর দুটি মারা যায়। গত ৫ সেপ্টেম্বর সোমবার সকাল
৮টার দিকে রেকার দিয়ে বাস দুটি টেনে দুই কিলোমিটার দূরে বালুবাড়ি হাইওয়ে থানার সামনে
রাখা হয়। এরপর ইসলাম এন্টারপ্রাইজের বাসটির লকার থেকে চারটি গরু উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শী
আব্দুর রহিম বলেন, সকাল ৮টার দিকে উৎসুক জনতা বাস দুটির ভেতরে, সামনে পেছনে গিয়ে
দেখছিলেন। এ সময় ইসলাম এন্টারপ্রাইজের বাসটির লকার থেকে শব্দ শুনতে পেয়ে লকার ভেঙে সেখান
থেকে গুরুতর আহত অবস্থায় দুটি গরু বের করে। এর আগে ৪ সেপ্টেম্বও রবিবার দিবাগত রাত সাড়ে
১২টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জের খারুভাজ সেতুর কাছে দুই বাসের
মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৫ জন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪ জন মারা
যান। কমপক্ষে অন্তত ৫০ জনকে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে
ভর্তি করা হয়েছিল। আহত প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেলেও বর্তমানে হাসপাতালে
ভর্তি আছে ১৫ জন। তাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কজনক বলে জানিয়েছেন চিকিৎসক। রংপুর
মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শরীফুল হাসান বলেন নিহত ৯ জনের মধ্যে ৭ জনের
পরিচয় জানা যায়। তারা হলেন রংপুরের তারাগঞ্জ উপজেলার হাড়িয়ালকুঠি এলাকার আনোয়ার হোসেন
(৩৫), নীলফামারীর সৈয়দপুর উপজেলার কুগুল এলাকার মহসিন হোসেন ( ৪২), পল্লী চিকিৎসক
আনিছুর রহমান (৪৮), ধনঞ্জয় রায় (২৭), জীবন রহমান (২৮), একই উপজেলার কামারপুকুর ইউনিয়ন
ছাত্রলীগের সাধারণ স¤পাদক অলিউল হাসান জুয়েল (২২) ও গাইবান্ধার সাদেক আলী (৬৫)। অপর ২ জনের
পরিচয় জানা যায়নি। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে যান জেলা প্রশাসক
আসিব আহসান। এ সময় জেলা প্রশাসক বলেন আহতদের চিকিৎসার খরচ জেলা প্রশাসনের পক্ষ
থেকে বহন করা হবে। এছাড়া নিহতদের প্রত্যেক পরিবারকে ২০ হাজার করে টাকা দেওয়ার আশ্বাস দেন
তিনি। বাস দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্মতা রাসেল
মিয়াকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৫ কার্যদিবসের মধ্যে তদন্ত
প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাবেক ইউপি...








