রংপুর বিভাগীয় প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জ উপজেলায় অসুস্থ শিশুকে নিয়ে হাসপাতালে যাওয়ার
পথে যাত্রীবাহী বাস ও এ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৩দিনের নবজাতকসহ ৩ জন নিহত
হয়েছে। ১১ সেপ্টেম্বর রবিবার সকালে তারাগঞ্জ উপজেলার রংপুর-দিনাজপুর সড়কের খারুভাজ ব্রিজ
সংলগ্ন সলেয়াশা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিগণ হলেন নীলফামারী জেলার
নাছির উদ্দিনের ছেলে আল আমিন (৩০), জাহিনুর ইসলামের ছেলে রফিকুল ইসলাম (৪০) ও রশিদুল
ইসলামের ৩ দিনের নবজাতক শিশু। জানা যায়, রবিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার খারুভাজ
ব্রিজ থেকে পশ্চিমে কয়েক গজ দূরে সলেয়াশা বাজারের কাছে ভাই ভাই এক্সপ্রেস নামে একটি
যাত্রীবাহী বাসের সঙ্গে এ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এ্যাম্বুলেন্সে থাকা একই
পরিবারের ৭ জন আহত হয়। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ বলেন,
রবিবার ভোরে নীলফামারী থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এ্যাম্বুলেন্সযোগে আসার পথে
সলেয়াশা বাজারের কাছে অপর দিক থেকে আসা একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে
এ্যাম্বুলেন্সে থাকা একই পরিবারের ৭ জন আহত হলে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি
করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুসহ ৩ জনের মৃত্যু হয়। তারাগঞ্জ হাইওয়ে পুলিশের
ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ মাহবুব মোর্শেদ বলেন, ভোর সাড়ে ৫টার দিকে সলেয়াশা
বাজারের কাছে দুর্ঘটনাটি ঘটে।
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাবেক ইউপি...








