মিরসরাই প্রতিনিধি
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে মিরসরাইয়ের ৬৯
পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বাংলা প্রথমপত্র ও
কুরআন মজিদ ও তাজবীদ পরীক্ষার মধ্যদিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা
শুরু হয়। এবার মিরসরাই উপজেলার ৭৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬ হাজার ৪
শ’৭৯ জন পরীক্ষার্থী রেজিস্ট্রেশন করেন। তার মধ্যে এসএসসিতে ৫
হাজার ৪ শ ৬৮ জন, দাখিলে ৯০৭, কারিগরি ও ভোকেশনালে ১০৪ জন
পরীক্ষার্থীদের মধ্যে ৬৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
মিরসরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান বলেন,
উপজেলার ৯ টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনের
পরীক্ষায় বাংলা প্রথমপত্র ৫৩ জন, দাখিলে কুরআন মজিদ ও তাজবিদে ১৫ ও
কারিগরি ও ভোকেশনালে ১ জনসহ ৬৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
প্রথম দিনের পরীক্ষা কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়া অত্যন্ত
সুন্দরভাবে শেষ হয়েছে।
বিমানসেবিকাকে দেখে চমকে গেলেন বাবা, বিমানেই জড়িয়ে ধরলেন মেয়েকে
বাবা-মেয়ের সম্পর্কের আবেগ বরাবরই অন্যরকম। আর সেই সম্পর্কে হঠাৎ পাওয়া কোনো সারপ্রাইজ মুহূর্তকে করে তোলে আরও বিশেষ। তেমনই এক হৃদয়স্পর্শী...






