মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে এক কিশোরীকে (১৩) ধর্ষণ চেষ্টার অভিযোগ জসীম উদ্দিন
(২৮) নামে এক ব্যক্তিকে এক মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মিজানুর রহমানের নেতৃত্বে
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই সাজা দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত
জসীম উদ্দিন উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়রে ৪ নং ওয়ার্ডের পূর্ব
খৈয়াছড়ার ঝর্ণা রোড় রাস্তার মুন্সিপাড়ার ইসলামের বাড়ির আবু তাহেরের
পুত্র।
মিরসরাই থানার উপ-পরিদর্শক আল আমিন জানান, উপজেলার খৈয়াছড়া
ইউনিয়নের পূর্ব খৈয়াছড়া এলাকার এক অভিভাবক থানায় এসে জসীম
নামে এক ব্যক্তির বিরুদ্ধে তার কন্যা সন্তানকে ধর্ষণের চেষ্টার মৌখিক
অভিযোগ করেন। অভিযোগ শুনে এলাকায় তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া
যায়। এসময় জসীমকে আটক করে থানা নিয়ে আসা হয়। পরবর্তীতে
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট
মিজানুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ঘটনার
সত্যতা পাওয়ায় জসীম উদ্দিনকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও
পাঁচ’শ টাকা জরিমানার আদেশ দেন। জরিমানা অনাদায়ে আরো ৩
দিনের বিনাশ্রম কারাদন্ড দেন। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে
তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
মজুচৌধুরীর হাট এলাকায় বেদে পরিবার ও বেওয়ারিশ লাশ দাফনের জন্য গণকবরের স্থান নির্ধারনে জায়গা পরিদর্শন
লক্ষ্মীপুর সদর উপজেলাধীন চর রমনী মোহন ইউনিয়নের মজুচৌধুরীর হাট এলাকায় বেদে পরিবার ও বেওয়ারিশ লাশ দাফনের জন্য গণকবরের স্থান নির্ধারনে...






