এম এ হোসেন, রংপুর: রংপুর মেট্রোপলিটন পুলিশ, আগলে রেখেছে রংপুর মহানগরের সাধারণ নাগরিকদের। দিয়ে যাচ্ছে সার্বিক নিরাপত্তা ও সেবা। আজ রংপুর মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী। ২০১৮ সালের এই দিনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্স এর মাধ্যমে ৬টি থানা ও ২৪০ বর্গকিলোমিটার আয়তনের এলাকা নিয়ে গঠিত রংপুর মেট্রোপলিটন পুলিশের শুভ যাত্রা শুরু করান। পূরণ করেন রংপুরের সাধারণ মানুষের স্বপ্ন ও আশা। রংপুর মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উৎসব যেনও রংপুর মহানগরের প্রতিটি মানুষের ঘরে ঘরে। সচেতন নাগরিকরা বলছেন, রংপুর মেট্রোপলিটন পুলিশকে সাধারণ মানুষের আরও কাছাকাছি পৌঁছাতে হবে। সাধারণ মানুষ ও পুলিশের মাঝে যে দুরত্ব আছে তা মুছে ফেলতে হবে। চাহিদা মতো সেবা প্রদান করতে হবে। তাহলে রংপুর মেট্রোপলিটন পুলিশ প্রতিটি সাধারণ মানুষের হৃদয়ে থাকবে, কমে যাবে অপরাধ, তৈরি হবে না অপরাধী। এদিকে রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার বলেন, আমি রংপুর মহানগরের প্রতিটি মানুষের বন্ধু হতে চাই। সেবা গ্রহণ করতে গিয়ে যেকোন সমস্যায় আমাদের জানান, আমরা তাৎক্ষণিক সমাধান করার ও ব্যবস্থা গ্রহণের চেষ্টা করবো। সাধারণ মানুষের মতে, রংপুর মেট্রোপলিটন পুলিশের সকল কর্মকর্তা তাদের পাশে থাকুক এমনটাই কামনা তাদের।








