রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-দিনাজপুর বিরামপুর আনসার মাঠে বিরামপুর জনতা ব্যাংক শাখা এবং ফুলবাড়ী জনতা ব্যাংক বাজার শাখা দুইয়ের মধ্যে একটি প্রীতি ম্যাচ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। এই খেলায় অংশগ্রহণ করেন ফুলবাড়ী জনতা ব্যাংক বাজার শাখা বনাম বিরামপুর জনতা ব্যাংক শাখা। এক-শূন্য গোলে খেলাটি শেষ হয়। শিরোপা ট্রফি জয়লাভ করেন ফুলবাড়ী জনতা ব্যাংক বাজার শাখা। আজ (২৩ শুক্রবার) দিনাজপুর বিরামপুরে বিরামপুর-ফুলবাড়ি উভয় জনতা ব্যাংক শাখার উদ্যোগে ফুটবল প্রীতিম্যাচ বিরামপুর আনসার মাঠে খেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত ফুটবল খেলায় ২টি দলের মধ্যে বিরামপুর জনতা ব্যাংক শাখা বনাম ফুলবাড়ি জনতা ব্যাংক শাখার ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
উভয় দলের দলনেতার দ্বায়িত্বে ছিলেন,বিরামপুর জনতা ব্যাংক শাখার দানিজ উদ্দিন মন্ডল এবং ফুলবাড়ি জনতা ব্যাংক শাখার দলনেতা মিলন চন্দ্র রায়।
উক্ত খেলায় ফুলবাড়ি জনতা ব্যাংক শাখার খেলোয়াড় গণ হলেন,রফিকুল, ইসলাম আলহাজ্ব,আশিকুর রহমান, কারিমুল ইসলাম,বাদশা, আলেম,প্রসেন্জিদ,তোতা,সোহেল, আহসান হাবীব,রফিকুল,শহিদুর রহমান, জিবন চন্দ্র,রাসেল মিয়া,তোফায়েল, আমজাদ। তাদের বিপক্ষে খেলায় অংশ গ্রহণ করেন বিরামপুর জনতা ব্যাংক শাখার খেলোয়াড় গণ দানিজ উদ্দিন মন্ডল,শুনিল চন্দ্র,আবু হেনা,এমদাদ,সোহেল,খোরশেদ, মনিরুল,পিয়ার আলী,আবু হোসেন, রবিউল। অত্র খেলাটি উভয় দলের সমন্বয়ে খেলাটি পরিচালিত হয়েছে।
উক্ত খেলায় উভয় দল সুন্দর ভাবে খেলার চিত্র প্রকাশ করেন। চরম উত্তেজনার মধ্যে ফুটবল জনতা ব্যাংক শাখার পক্ষে প্রসেনজিদ রায় ১টি গোল করে দলের শিরোপা অর্জন করেন। উক্ত খেলার বিজয়ীদের মাঝে শিরোপা ট্রপি তুলে দেন সোনালী ক্রিড়া স্বপ্ন সংগঠনের সভাপতি রয়েল।








