রংপুর বিভাগীয় প্রতিনিধি: রংপুর জেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে চেয়ারম্যান পদে
বিদ্রোহী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বীর
মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বাবলুকে বহিষ্কার করা হয়েছে। গত ২৫ সেপ্টেম্বর রবিবার
বিকালে জেলা ও মহানগর আওয়ামী লীগের যৌথ সভায় তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন জেলা আওয়ামী লীগের উপ দপ্তর স¤পাদক জিন্নাত হোসেন লাভলু।
রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দীন আহমেদের নির্দেশনায় আসন্ন জেলা পরিষদ
নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর
মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট ইলিয়াস আহমেদের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা
করায় বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ এর (১১) ধারার বিধান অনুযায়ী রংপুর জেলা আওয়ামী
লীগের উপদেষ্টা পরিষদ ও প্রাথমিক সদস্যপদসহ সকল স্তরের পদ থেকে বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেক
হোসেন বাবলুকে বহিষ্কার করা হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত
প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট ইলিয়াস আহমেদ এবং বিদ্রোহী প্রার্থী হিসেবে
প্রতিদ্বন্দ্বিতা করছেন রংপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা
মোছাদ্দেক হোসেন বাবলু। রংপুর জেলা পরিষদে ১০৯৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ
করবেন। আগামী ১৭ অক্টোবর ভোট গ্রহণ হবে।
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাবেক ইউপি...








