রংপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী সুরাইয়া আক্তার (১২) নিহত হয়েছে। এ সময় ৮ জন আহত হয়েছেন। আহতদের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত সুরাইয়া ইকরচালীর কৃষক ভুট্টু মিয়ার ছেলে।
তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ জানায়, বুধবার বেলা ১১টায় তারাগঞ্জ উপজেলার ইকরচালী থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা উপজেলা পরিষদের দিকে যাচ্ছিল। অটোরিকশায় বরাতি ব্রিজের কাছে আসলে পেছন থেকে যাত্রীবাহী বাস শ্যামলী পরিবহন ধাক্কায় দেয়। এতেই দুমড়েমুচড়ে অটোরিকশাটি রাস্তায় ছিটকে পড়লে ঘটনাস্থলেই সুরাইয়া আক্তার নামে এক শিশুর মৃত্যু হয়।








