লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। জামালপুরের ইসলামপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্তর থেকে শোভাযাত্রাটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় পরিষদ চত্তরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীন হাসান রুমান এতে সভাপতিত্ব করেন।
এতে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আঃ খালেক আকন্দ,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হাসান,পলবান্ধা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান কমল,উপজেলা চর জীবিকায়ন কর্মকর্তা হুমায়ুন কবীর,সাংবাদিক আলহাজ্ব লিয়াকত হোসাইন লায়নসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জন প্রতিনিধি ও এনজিও কর্মী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাবেক ইউপি...








