বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃÑ নওগাঁর বদলগাছীতে রবি মৌসুমে পেঁয়াজ ও মাসকালাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মুল্যে বীজ, সার ও উপকরণ বিতরনের উদ্বোধন করা হয়। বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি অফিস কর্তৃক আয়োজনে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলপনা ইয়াসমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার সেলিম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ আবু খালেদ বুলু, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাসান আলী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আতিয়ার রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান কিশোর, যুগ্ন সম্পাদক আব্দুস সালাম প্রমুখ। মোট ১০০ জনের মধ্যে পেঁয়াজ বীজ, জন প্রতি ১ কেজি বীজ, ২০ কেজি ডিএপি, ২০ কেজি এমওপি। মাসকালাই ২০ জন, জন প্রতি ৫ কেজি, ডিএপি ১০ কেজি, এমওপি ৫ কেজি করে বিতরণ করা হয়। এর আগে প্রধান অতিথি আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







