রংপুর বিভাগীয় প্রতিনিধি: পালিচড়া-নয়াপুকুরবাসির কারণেই আমি আজকের স্বপ্না। আমার
স্বপ্না হওয়ার পেছনে তাদের অবদানই বেশি। ২০১১ সালে যখন খেলা শুরু করেছিলাম তখন যেমন
সাপোর্ট ছিল, তেমন বাধাও ছিল। তৎকালিন উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা,
গ্রামের মেম্বার, কোচ এবং নয়াপুকুর-পালিচড়াবাসির সহযোগিতাতেই আমি স্বপ্না হয়ে
উঠেছি। নেপালে আমার বিজয়কে আমি তাদের জন্য উৎসর্গ করলাম। গত ২৯ সেপ্টেম্বর বৃহ¯পতিবার
রংপুর সদর উপজেলার নয়াপুকুরে নারী ফুটবলারদের জন্য নির্মিত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত
সংবর্ধনা অনুষ্ঠানে সাফ জয়ী সিরাত জাহান স্বপ্না এসব কথা বলেন। একই মাঠে সংবর্ধনা
দেয়া হয় ঠাকুরগায়ের স্বপ্না রানী এবং সোহাগী কিষকুকে। সন্ধায় সন্ধা সাড়ে ৭টায় অনুষ্ঠিত
গণসংবর্ধনায় বক্তব্য রাখেন রংপুর সিটি মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা, রংপুর বিভাগীয়
কমিশনার সাবিরুল ইসলাম, জেলা প্রশাসক আসিব আহসান, পুলিশ সুপার ফেরদৌস আলী
চৌধুরী, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ স¤পাদক আনোয়ারুল ইসলাম, সদর উপজেলা
নির্বাহী কর্মকর্তা মোছা. নুর নাহার বেগম, উপজেলা চেয়ারম্যান নাছিমা জামান ববি,
সদ্যপুস্করনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহেল রানা প্রমুখ। এ সময় সিরাত জাহান স্বপ্নাকে
সিটি মেয়র, জেলা ক্রীড়া সংস্থা, জেলা ফুটবল ফেডারেশন এক লক্ষ করে এবং বিভাগীয় ক্রীড়া সংস্থা ও
মহিলা ক্রীড়া সংস্থা ৫০ হাজার করে টাকা প্রদান করেন। এছাড়াও বিভাগীয় ক্রীড়া সংস্থার পক্ষ থেকে
ঠাকুরগাঁওয়ের স্বপ্নারানী ও সোহাগী কিসকুকে ৫০ হাজার করে টাকা প্রদান করা হয়।
সংবর্ধনা সভায় প্রশাসন ছাড়াও আওয়ামী লীগ, জাতীয় পার্টি, সদ্যপুস্করনী যুব ¯েপার্টিং
ক্লাবসহ বিভিন্ন সংগঠন ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানান। এর আগে বিকাল সাড়ে ৫টার দিকে
একটি প্রীতিম্যাচ অনুষ্ঠিত হয়। এতে ঠাকুরগাঁও ও রংপুর দল অংশগ্রহণ করে। এতে ১-১ গোলে
খেলা ড্র হলেও ঠাকুরগাঁও দলে দু’জন জাতীয় টিমের খেলোয়াড় অংশ নেয়ায় তাদের সম্মানে
ঠাকুরগাঁও টিমকে চ্যা¤িপয়ন ঘোষণা করেন জেলা প্রশাসক। সংবর্ধনা অনুষ্ঠানে সিটি মেয়র
মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেন, ২০১১ সালে পালিচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হয়ে
বঙ্গবন্ধু বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব কাপে অংশ নিয়ে বাংলাদেশে রানার্সআপ হয়েছিলেন।
পরের বছর হয়েছিল চ্যা¤িপয়ন তাতে নেতৃত্ব দিয়েছিল স্বপ্না। সৌভাগ্যক্রমে সেই সময় আমি
সদর উপজেলার চেয়ারম্যান ছিলাম। টিমটাকে আমরা ৪৫ দিন উপজেলা ক্যা¤পাসে এনে প্রশিক্ষণ
দিয়েছি। সাবান শ্যা¤পু থেকে শুরু করে যা যা প্রয়োজন সব দিয়েছিলাম আমরা। সিরাত জাহান
স্বপ্নাদের জন্য অনেকেই মুষ্টির চাল সংগ্রহ করে তাদের পেছনে খরচ করেন। আশা করি স্বপ্না শুধু
সাফ জয় নয় বাংলাদেশকে আরো বড় অর্জন এনে দেবে। মেধা অনুশীলন এবং অদম্য ইচ্ছা স্বপ্নার
আছে বলে মনে করি আমি। এর আগে সৈয়দপুর বিমানবন্দর থেকে বিশাল গাড়ি বহর নিয়ে পাবলিক
লাইব্রেরি মাঠে স্বপ্নাসহ তিনজনকে আনা হয়। পরে সেখানে সিটি কর্পোরেশনের মেয়র
মোস্তাফিজুর রহমান মোস্তফা, জেলা ও বিভাগীয় প্রশাসন, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা এবং
মহিলা সংস্থা রংপুর রিপোর্টাস ক্লাব, প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও
রাজনৈতিক সংগঠন তাদের ফুলেল শুভেচ্ছা জানান। পরে সেখান থেকে তাকে অভ্যর্থনাগামী
শোভাযাত্রাটি স্বপ্নার গ্রামের বাড়ি সদর উপজেলার সদ্যপুস্করনীয় ইউনিয়নের নয়াপুকুর যায়।
সেখানে নারী ফুটবলারদের জন্য নির্মিত স্টেডিয়ামে পৌঁছালে গ্রামবাসী তাকে উষ্ণ অভিনন্দন
জানায়। সেখান থেকে স্বপ্না হেটে অন্য খেলোয়াড়দের সাথে জয়রাম গ্রামে নিজ বাড়িতে যান।
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাবেক ইউপি...








