রংপুর বিভাগীয় প্রতিনিধি: রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ও দুই সহকারী
পরিচালকসহ তিন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। গত ২
অক্টোবর রবিবার মন্ত্রণালয়ের উপসচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত এক আদেশে তাদের বদলি করা হয়।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। আদেশে বলা
হয়েছে, উপ পরিচালক আবদুল মোকাদ্দেমকে ঢাকায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাখালীতে ওএসডি করা
হয়েছে। সহকারী পরিচালক মোস্তফা জামান চৌধুরীকে বগুড়া ইনস্টিটিউট অব হেলথ
টেকনোলজিতে সিনিয়র লেকচারার ও সহকারী পরিচালক আরশাদ হোসেনকে নীলফামারীর সৈয়দপুর
১০০ শয্যা হাসপাতালে সুপারিনটেনডেন্ট পদে বদলি করা হয়েছে। আদেশ জারির সাত দিনের মধ্যে
তাদের বদলি করা কর্মস্থলে যোগদান করতে হবে। এ আদেশ মানা না হলে তাদের সরাসরি অব্যাহতি
দেওয়া হবে। অপর দিকে গত ২৭ সেপ্টেম্বর রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালের ১৬ কর্মচারীকে বদলি
করে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে ১২ জন অফিস সহায়ক, একজন স্টোনো টাইপিস্ট, একজন
পরিচ্ছন্নতাকর্মী, একজন নিরাপত্তা প্রহরী এবং একজন ওয়ার্ড মাস্টার রয়েছে। প্রসঙ্গত, গত ১৭
সেপ্টেম্বর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিজের মাকে ভর্তি করাতে গিয়ে বকশিশ
সিন্ডিকেট চক্রের হয়রানির শিকার হন অর্থোসার্জারি বিভাগের জুনিয়র কনসালটেন্ট এবিএম
রাশেদুল আমীর। পরের দিন ওই চিকিৎসক কয়েকজনের নাম উল্লেখ করে হাসপাতালের পরিচালকসহ
বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেন।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







