সাহাব উদ্দিন রিটু,লামা(বান্দরবান):বান্দরবানের লামায় শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির সূর্য সন্তানদের স্মরণে উপজেলা,পৌর ও কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।মঙ্গলবার বিকেল ৩টায় জেলা পরিষদ গেস্ট হাউজ মিলনায়াতনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা ছাত্রলীগ সহ সভাপতি এ্যডভোকেট সাদ্দাম হোসেন রাকিবের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সহ সভাপতি শেখ মাহবুবুর রহমান।এতে উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো.শাহীনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বাথোয়াইচিং মার্মা, সিনিয়র সহ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল,সহ সভাপতি প্রশান্ত ভট্রাচার্য্য, সাধারণ সম্পাদক পৌর মেয়র জহিরুল ইসলাম,যুগ্ন সম্পাদক সদর উইপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন,সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ,মো.আলমগীর,উপজেলা মহিলা আওয়ামীলীগ সহ সভাপতি মিল্কী রাণী দাশ,পৌর ছাত্রলীগ সভাপতি বিপ্লব নাথ,কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক নাহিদ উদ্দিন ভুঁইয়া।এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,পৌর আওয়ামীলীগ সভাপতি মো. রফিক, উপজেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি ফাতেমা পারুল,সাধারণ সম্পাদক শ্যামলী বিশ্বাস,উপজেলা যুবলীগ সভাপতি জাহেদ উদ্দিন প্রমুখ।এছাড়া উপজেলা ও পৌর শাখার আওয়ামীলীগ এবং অঙ্গ সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তরা বলেন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বিজয়ের ঠিক আগে দেশের শ্রেষ্ঠ সন্তানদের হারানোর দিন আজ।এই দিনে দখলদার পাকিস্থানি হানাদার বাহিনী ও তার দোসর রাজাকার, আল-বদর, আল-শামস পরিকল্পনা করে দেশের বুদ্ধিজীবীদের ওপর হত্যাযজ্ঞ চালায়। পাকিস্থানি সেনা ও এদেশীয় দালালরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ বিভিন্ন স্থান থেকে শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী, সংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন পেশার প্রথিতযশা ব্যক্তিদের অপহরণ করে রায়েরবাজার ও মিরপুর বধ্যভূমিতে নিয়ে নিদারুণ যন্ত্রণার মাধ্যমে গুলি চালিয়ে হত্যা করে।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







