Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home আইন/আদালত

১৫ মামলার আসামী এরশাদ এখন গাজীপুর সদর মেট্রো থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী।

জয়দেবপুর ও ঢাকা মেডিকেলে দীর্ঘদিন চিকিৎসা চলে তার। এ ঘটনায় মনিরুলের বড় ভাই হাফিজুল বাদী হয়ে মাসুদ রানাসহ আটজনের বিরুদ্ধে থানায় মামলা করেন।

admin by admin
November 28, 2022
in আইন/আদালত, বিশেষ সংবাদ, রাজনীতি
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
67
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদকঃ
দখল, চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক ব্যবসার জোরে কোটি কোটি টাকার পাহাড় গড়েছেন গাজীপুর মহানগর সাবেক ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা এরশাদ। অবশ্য তার কার্যক্রমে অসন্তুষ্ট হয়ে কেন্দ্রীয় ছাত্রলীগ তাঁকে ০৩-১১-২০১৬ সালে অব্যাহতি দিয়েছিলো। কিন্তু তিনি একটুও শোধরায়নি, খমতার অপ-ব্যবহারে গড়ে তুলেছেন অনেক বাড়ি_ যেগুলো আসলে দখল করা। এক সময় রিকশাভাড়াও জুটত না, এখন চড়েন বিলাসবহুল একাধিক গাড়িতে। আগে কথা বলার আগে সাত-পাঁচ ভাবতেন, এখন তাদের বিরুদ্ধে কথা বলার সাহস হয় না কারও। তার রয়েছে পোষা ক্যাডার বাহিনী তার হয়ে সব কিছু করে। তাদের ভয়ে তটস্থ গাজীপুর-জয়দেবপুরের মানুষজন । এমনকি পুলিশও রেহাই পায়নি তাদের রোষানল ও নির্যাতন থেকে। তিন পুলিশকে কুপিয়ে আহত করার মামলা হলেও সাধারন মানুষ তবুও মুখ খোলার সাহস পায় না।

২০০৯ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর বেপরোয়া উত্থান ঘটে মাসুদ রানা এরশাদ এর। দখল, চাঁদাবাজি ও মাদকের কারবার শুরু করেন । অবৈধ অর্থে সম্পদের পাহাড় গড়েছেন ।

লাইভ নিউজের অনুসন্ধানে জানা গেছে, তার  বিরুদ্ধে মোট ১৫ মামলার পাশাপাশি সাধারণ ডায়েরি রয়েছে আরও অর্ধশতাধিক।  হিন্দু সম্প্রদায়ের লোকজনের জমি থেকে শুরু করে তাদের অনেক ব্যবসা প্রতিষ্ঠানও দখল করেছেন।

বায়না দলিল দেখিয়ে মালিকানা দাবি ও হামলা : গাজীপুর মহানগরের ৩০ নম্বর ওয়ার্ডের নীলেরপাড়া এলাকার শীতল চন্দ্র মণ্ডল নীলেরপাড়া হাইস্কুলের সিনিয়র শিক্ষক। নীলেরপাড়া মৌজায় সিএস ৮০৪, ৮০৫ ও ৮০৬ নম্বর দাগে শীতল মণ্ডল গংয়ের পৈত্রিক সম্পত্তি রয়েছে প্রায় সাড়ে পাঁচ বিঘা। এসব জমি নামজারি, খাজনা থেকে শুরু করে সবকিছু তাদের নিজেদের নামেই করা। মহাজোট সরকার ক্ষমতায় আসার পর মাসুদ রানা এরশাদসহ একটি সিন্ডিকেট একটি বায়না দলিলের বলে মালিকানা দাবি করে শীতলের সম্পত্তির ১০ কাঠা জমিতে খুঁটি পুতে দেয়। শীতল ও তার আত্মীয়স্বজন এই খুঁটি তুলে ফেলে। এতে ক্ষিপ্ত হয়ে মাসুদ রানার নেতৃত্বে তার ক্যাডার বাহিনী শীতলের চাচা লালমোহন চণ্ড মণ্ডল, শীতলের ছোট ভাই সতীশ চন্দ্র মণ্ডল ও তাদের ভাতিজি পপি মণ্ডলকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় শীতল চন্দ্রের ছোট ভাই নিখিল চন্দ্র মণ্ডল বাদী হয়ে মাসুদ রানাসহ সাতজনের বিরুদ্ধে জয়দেবপুর থানায় মামলা করেন।

জেনারেটরের ব্যবসা দখল : মহানগরের ২৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ছায়াবীথি এলাকার জ্ঞান চন্দ্র রাজভরের ছেলে সুমন চন্দ্র রাজভর। ২০০৫ সালে তিনি বেসরকারি তিনটি সংস্থা থেকে প্রায় সাড়ে তিন লাখ টাকা ঋণ নিয়ে এলাকায় জেনারেটরের মাধ্যমে খন্ড কালীন বিদ্যুৎ সরবরাহের কাজ শুরু করেন। দুই শতাধিক পরিবারে বিদ্যুৎ সরবরাহ করতেন তিনি। এ থেকে যে আয় হতো তা দিয়ে কোনো মতে সংসার চালাতেন তিনি। মাসুদ রানার নেতৃত্বে সন্ত্রাসীরা সুমনকে মারধর করে জেনারেটরের ব্যবসা দখল করে নেয়।

মৎস্য খামারে চাঁদাবাজির চেষ্টা ও হামলা : মহানগরের ২৭ নম্বর ওয়ার্ডের উত্তর ছায়াবীথি এলাকার মনিরুল ইসলাম গত ছয় বছর ধরে পাশের বরুজা গ্রামের প্রায় ২০ বিঘা জমিতে খামার করে মৎস্য চাষ করছেন।মাসুদ রানা সেই খামার থেকে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। হুমকি দেন, চাঁদা না দিলে খামার দখল করে নেবেন। চাঁদা না দেওয়ায় গত বছরের ১৮ জানুয়ারি ২০১৬ সালে মাসুদ রানার নেতৃত্বে তার অস্ত্রধারী ক্যাডাররা মনিরুলকে গুলি করে। জয়দেবপুর ও ঢাকা মেডিকেলে দীর্ঘদিন চিকিৎসা চলে তার। এ ঘটনায় মনিরুলের বড় ভাই হাফিজুল বাদী হয়ে মাসুদ রানাসহ আটজনের বিরুদ্ধে থানায় মামলা করেন।

পুলিশের ওপর হামলা :একটি হত্যা মামলার তদন্তে মাসুদ রানার সম্পৃক্ততা পেয়ে তাকে আসামি করেন জয়দেবপুর থানার সাবেক এসআই মোজাম্মেল হোসেন। এতে ক্ষিপ্ত হয়ে মাসুদসহ তার ক্যাডার বাহিনী লাঠি ও ইট দিয়ে পিটিয়ে মোজাম্মেলকে আহত করে। মোজাম্মেল হোসেন বাদী হয়ে তাদের আসামি করে আরেকটি মামলা করেন। পরে অবসরে যান তিনি। তার মৃত্যুর পর স্বজনরা দাবি করেন, মাথায় প্রচণ্ড আঘাতের কারণেই মৃত্যু হয়েছে মোজাম্মেলের।

চাঁদাবাজি করার সময় সেলিমকে হত্যা : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার একটি কারখানার ঝুট ব্যবসায়ী জুয়েল মাহমুদের কাছে গত ১ সেপ্টেম্বর ২০১৫সালে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন মাসুদ ও তার সহযোগীরা। টাকা না দেওয়ায় মাসুদের নেতৃত্বে তার ক্যাডার বাহিনী জুয়েলকে মারধর করে। খবর পেয়ে জুয়েলের আত্মীয় মো. সেলিম গিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করেন। তখন মাসুদের নির্দেশে তার ক্যাডাররা সেলিমকে গুলি করে। আহত সেলিমকে ঢাকা মেডিকেলে পাঠানো হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় মাসুদসহ ১৯ জনকে আসামি করে কালিয়াকৈর থানায় হত্যা মামলা করা হয়।

জমি দখল করতে গিয়ে র‌্যাবের হাতে গ্রেফতার :২০১১ সালের মার্চে ভুয়া কাগজপত্রের মাধ্যমে গাজীপুরের পূবাইলে খোকন ফিলিং স্টেশনের পশ্চিম পাশে শেখ মকবুল হোসেনের পৈতৃক ১২ শতাংশ জমি দখল করতে গিয়ে র‌্যাবের হাতে অস্ত্রসহ গ্রেফতার হয়েছিলেন মাসুদ। এ ঘটনায় মামলা হয়  মাসুদসহ ৫৬ জনের বিরুদ্ধে। শেখ মকবুল হোসেন বলেন, ‘আমার পৈতৃক সম্পত্তি ওরা ভুয়া কাগজপত্রে দখল করতে চেয়েছিল। পরে র‌্যাবের সদস্যরা দুই ভাইসহ অনেককেই গ্রেফতার করেন। সে দিন র‌্যাব পাশে না থাকলে তারা আমার জমি দখলই করে নিত।’

দখলে প্রায়  কোটি কোটি টাকার সম্পদ :অনুসন্ধান করে দেখা যায়, গাজীপুরের বিভিন্ন স্থানে অন্যের বাড়ি এবং জমি দখল করে মালিক সেজে ভোগ-দখল করছেন। নগরীর উত্তর ছায়াবীথি এলাকার শ্মশান এলাকায় মাসুদের রয়েছে তিনতলা বাড়ি, মাধববাড়ীতে আজিমউদ্দিন কলেজের দক্ষিণ পাশে আছে একতলা বাড়ি,  রথখোলা গরুর হাটের পাশে পাঁচ বিঘা অর্পিত সম্পত্তি দখল করে ভাড়া দিয়েছেন তারা। এভাবে নগরীর আনাচে-কানাচে রয়েছে প্রায় অর্ধশত বাড়ি, প্লট, ফসলি জমি, যার মূল্য ১০০ কোটি টাকার বেশি বলে ধারনা।

এরশাদের হামলায় আহত মহানগর ছাত্রলীগ বর্তমান সম্পাদক শেখ মোস্তাক আহমেদ কাজল বলেন,  রাতে পূজামন্ডপ পরিদর্শন শেষে প্রতিমা বিসর্জন অনুষ্ঠানের পর আওয়ামী লীগ নেতাদের গাড়িতে তুলে দিতে যাই। গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাড. ওয়াজউদ্দিন মিয়া ভাইকে গাড়িতে তুলে দিয়ে ফেরার পথে হামলার শিকার হই। গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদ রানা এরশাদের নেতৃত্বে অস্ত্রধারী ২০-২৫ জন আমাদের উপর এলোপাতাড়ি মারধর করেন। প্রথমে এসেই গুলি করেন এবং আমার সাথে থাকা ছাত্রলীগ নেতা-কর্মীরা আমাকে ব্যারিকেড দিয়ে রক্ষার চেষ্টা করেন। এলোপাতাড়ি মারধরে আমি অজ্ঞান হয়ে যাই, আমার সাথে থাকা বাদল, রনিসহ অনেকেই আহত হন। স্থানীয়রা আমাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

মাসুদ রানা এরশাদ এর কাছে জানতে চাইলে  বলেন, ‘পুলিশকে আক্রমণের অভিযোগে যে মামলা হয়েছে, সে ভাইটির মানসিক সমস্যা আছে। তার কারণে আমরাও মামলা খেয়েছি।’ ১৫টির বেশি মামলার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘ভাই দেখুন একটি পক্ষ বিভিন্নভাবে মিথ্যা তথ্য দিয়ে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে চাইছে।’ বাড়ি ও বিলাসবহুল গাড়ি সম্পর্কে তিনি বলেন, ‘ব্যবসা করেই এসব করেছি।’ কী ব্যবসা করছেন জানতে চাইলে তিনি কোনো উত্তর না দিয়ে বলেন, ‘দেখুন ভাই, গাজীপুরের রাজনীতিতে দুটি গ্রুপ আছে। রাজনৈতিকভাবে আমাদের ঘায়েল করতেই একটি পক্ষ এসব কথা ছড়াচ্ছে। কারা এ কাজ করছে একটু খোঁজ নিয়ে দেখুন।’

ধারাবাহিক ৩ পর্বের প্রথম পর্ব।
Post Views: 548

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

by admin
September 20, 2026
0
7

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

by admin
September 20, 2026
0
15

কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...

অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের

অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের

by admin
September 20, 2026
0
59

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত হয়েছে বলে...

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

by admin
September 20, 2026
0
13

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার...

বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী

by admin
September 19, 2026
0
5

লক্ষ্মীপুর: বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি, গণতন্ত্রের জন্য থ্রেড বলে মন্তব্য করেছেন, পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ...

দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

by admin
September 19, 2026
0
17

মাথা গরম না করে জনতার দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026
  • র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d