Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home ইসলাম ধর্ম

কাবিননামা বিষয়ে যা জানা জরুরি

admin by admin
December 23, 2022
in ইসলাম ধর্ম, বিশেষ সংবাদ, রুপচচাৃ/বিউটি পার্লার, লাইফস্টাইল
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter

বিবাহের সময় সরকারকর্তৃক নির্ধারিত কাজির মাধ্যমে নির্ধারিত ফরমে বিবাহের নিবন্ধন করতে হয়। যে ফরমে বিবাহ নিবন্ধন করা হয়, তাকে ‘নিকাহনামা’ বা ‘কাবিননামা’ বলা হয়। উক্ত নিবন্ধন ফরমে মোট ২৫টি ধারা আছে। এতে মৌলিকভাবে যে বিষয়গুলো রয়েছে, তা হলো—স্বামী-স্ত্রীর নাম ও পরিচয়, বয়স, বিবাহ ও নিবন্ধনের স্থান ও তারিখ, স্বাক্ষী ও উকিলদের নাম ও পরিচয়, দেনমোহরের পরিমাণ এবং তা নগদ ও বাকির বিবরণ, স্বামীকর্তৃক স্ত্রীকে তালাক গ্রহণের অধিকার প্রদান ও শর্তসমূহের বিবরণ, কাজির স্বাক্ষর ও সিলমোহর ইত্যাদি।

 

তবে কাবিননামার ধারাগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারা হলো ১৮ নম্বর ধারা। এতে স্বামীকর্তৃক নির্দিষ্ট শর্তসাপেক্ষে স্ত্রীকে তালাক গ্রহণের ক্ষমতা দেওয়া হয়। আর তা স্ত্রীর জন্য প্রয়োজনের ক্ষেত্রে খুবই কাজে আসে। কেননা স্বামী-স্ত্রীর পারস্পরিক সম্পর্কের যখন এতটা অবনতি ঘটে যে তাদের পক্ষে সংসার করা অসম্ভব হয়ে পড়ে, সে ক্ষেত্রে কষ্টের বেড়াজাল থেকে মুক্তির জন্য ইসলাম স্বামীকে তালাকের মাধ্যমে বিবাহবিচ্ছেদ ঘটানোর বিধান দিয়েছে। কিন্তু কোনো স্বামী যদি এহেন অবস্থায় তালাকের পথ অবলম্বন না করে, স্ত্রীকে আটকে রেখে জুলুম-নির্যাতন করতে থাকে, সে ক্ষেত্রে স্ত্রীর অধিকার রক্ষার্থে ইসলাম ‘তালাকে তাফবিজ’-এর নিয়ম প্রবর্তন করেছে। অর্থাৎ স্বামীকর্তৃক স্ত্রীকে তালাক গ্রহণের পূর্বানুমতি প্রদান করা; যেন প্রয়োজনবোধে স্ত্রী নিজেই তালাক গ্রহণ করতে পারে। স্ত্রী বা স্ত্রীপক্ষের জন্য বিয়ের কাবিননামা পূরণের সময়ই স্বামীর কাছ থেকে সেই অধিকার নেওয়ার সুযোগ ইসলামে আছে। ইসলামী আইনে এটিকে ‘তালাকে তাফবিজ’ বলা হয়।

তবে এই ধারাটি পূরণ ও প্রয়োগের ক্ষেত্রে আমাদের সমাজে অনেক সময়ই বিভিন্ন ধরনের ভুল ও শরিয়তপরিপন্থী কাজ সংঘটিত হয়ে থাকে। ফলে দেখা যায়, ‘তালাকে তাফবিজ’ সঠিকভাবে না হওয়ায় নির্যাতিত স্ত্রী জালিম স্বামী থেকে পরিত্রাণের উপায় পাচ্ছে না। অন্যদিকে বিয়ের পর অনেক স্ত্রী অকারণে বা অযথা কারণ দেখিয়ে তালাক গ্রহণ করে থাকে। অনেক মেয়ে পরকীয়ায় আসক্ত হয়ে স্বামীর ওপর মিথ্যা অভিযোগ দিয়ে ডিভোর্স লেটার পাঠিয়ে দেয়। যেটা স্বামী বেচারার ওপর সীমাহীন জুলুম। আবার সামান্য কারণে রাগের মাথায় হুট করে স্বামীকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেয়। রাগ ঠাণ্ডা হলে পুনরায় ঘর-সংসার করতে চায়। এ অবস্থায় অনেক ক্ষেত্রে পুনরায় মিলিত হওয়ার শরিয়তসম্মত কোনো উপায়ও থাকে না। তখন চিরতরে আফসোসে ভুগতে হয়। তাই আমরা নিম্নে এ সংক্রান্ত ইসলামী আইন নিয়ে আলোচনা করব, ইনশাআল্লাহ।

কাবিননামার ১৮ নম্বর ধারায় শর্তযুক্ত তালাকে তাফবিজ

তালাক প্রদানের অধিকার একমাত্র স্বামীর, স্ত্রীর নয়। তবে স্বামী উক্ত ক্ষমতা স্ত্রীকে অর্পণ করলে স্ত্রী প্রাপ্ত ক্ষমতাবলে নিজের ওপর তালাক গ্রহণ করতে পারে। শর্তসাপেক্ষে তালাকের ক্ষমতা অর্পণ করলে বাস্তবে শর্ত পাওয়া যাওয়ার পরই উক্ত ক্ষমতা প্রয়োগ সঠিক হবে। এ ক্ষেত্রে অকারণে বা অযৌক্তিক কারণে অথবা মিথ্যার আশ্রয় নিয়ে তালাকের ক্ষমতা প্রয়োগ করলে পূর্বোক্ত শর্ত না পাওয়া যাওয়ায় তালাক পতিত হবে না। (হেদায়া ২/১৯৬, রদ্দুল মুহতার ৩/৩১৫)

স্বামী শর্তের প্রতিফলন অস্বীকার করার বিধান

যেসব শর্তের প্রতিফলন বিষয়ে স্ত্রী ছাড়া সাধারণত অন্য কেউ অবগত হতে পারে না, ওই শর্তসমূহ পাওয়ার ব্যাপারে শুধু স্ত্রীর দাবিই যথেষ্ট। এ ক্ষেত্রে স্বামীর অস্বীকৃতি আইনত গ্রহণযোগ্য নয়। আর যেসব শর্তের ওপর অন্য লোকও অবগত হতে পারে, সেসব শর্ত পাওয়ার বেলায় স্বামী অস্বীকার করা অবস্থায় শুধু স্ত্রীর দাবি যথেষ্ট নয়; বরং স্ত্রী দুজন পুরুষ বা একজন পুরুষ দুজন নারীর সাক্ষ্য দিলে তার দাবি গৃহীত হবে, অন্যথায় প্রত্যাখ্যাত হবে। (আল বিনায়া ৫/১৮১)

তাফবিজ দ্বারা কত ও কী জাতীয় তালাকের অধিকারী হয়

কাবিননামায় স্বামী স্ত্রীকে যত তালাকের ক্ষমতা অর্পণ করবে, স্ত্রী তত তালাকেরই অধিকারী হবে। আর যদি কোনো সংখ্যা উল্লেখ না করে সাধারণভাবে তালাকের ক্ষমতা অর্পণ করে, তাহলে স্ত্রী এক তালাকে রজঈর মালিক হবে। এ ক্ষেত্রে স্বামী চাইলে এককভাবেই ফেরত নিয়ে পুনরায় আগের মতো স্বামী-স্ত্রী হিসেবে সংসার করতে পারবে। আর সুস্পষ্ট বাইন তালাকের কথা উল্লেখ করা হলে তখন তালাক গ্রহণের মাধ্যমে বাইন তালাক পতিত হবে বিধায় সে ক্ষেত্রে স্বামীর এককভাবে ফেরত নেওয়ার অধিকার থাকবে না। তদ্রুপ স্বামী তাফবিজের ক্ষেত্রে তিন তালাকের নিয়ত করলে তিন তালাকের তাফবিজও কার্যকর হবে। (ফাতহুল কাদির ৩/৪১২, রদ্দুল মুহতার ৩/৩১৫)

স্ত্রী স্বামীকে ‘তালাক দিলাম’ বললে তালাক হয় না

তালাক দেওয়ার ক্ষমতা ইসলামকর্তৃক স্বামীর ওপরই অর্পণ করা হয়েছে। তবে স্বামীকর্তৃক তালাকের ক্ষমতা স্ত্রীকে অর্পণ করা হলে ওই ক্ষমতাবলে স্ত্রী নিজের ওপর তালাক গ্রহণ করতে পারে। স্ত্রী তালাক গ্রহণের কথা এভাবে বলবে বা লিখবে, ‘আমি স্বামীকর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে নিজের ওপর তালাক গ্রহণ করলাম। ’ স্ত্রী নিজের ওপর তালাক অর্পণ না করে স্বামীকে ‘তালাক দিলাম’ বললে তা পতিত হয় না। (ফাতাওয়ায়ে কাজিখান ২/২৫১)

তাবেঈন মানসুর (রহ.) বর্ণনা করেন, এক ব্যক্তি তার স্ত্রীকে বলেছে, ‘তোমার তালাক গ্রহণের ক্ষমতা তোমার হাতে। ’ এ কথা শুনে স্ত্রী বলল, ‘আপনি তিন তালাক। ’ এ সম্পর্কে আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, ‘আল্লাহ তাআলা তাকে বৃষ্টি না দিন (অর্থাৎ তার উদ্দেশ্য সফল না হোক)। ’ যদি সে (এভাবে না বলে) বলত, ‘আমি তিন তালাক’, তাহলে যা বলেছে তা-ই হতো। ’ (মুসান্নাফে ইবনে আবি শায়বা : হাদিস ১৮০৮৮, মুসান্নাফে আব্দুর রাজ্জাক : হাদিস ১১৯১৮)

স্বামী তালাকের অধিকার দেওয়ার পর ওই অধিকার প্রত্যাহার

স্ত্রীকে নিঃশর্ত বা শর্ত সাপেক্ষে তালাকের ক্ষমতা দেওয়ার পর তা প্রত্যাহার করার অধিকার স্বামীর থাকে না। তাই স্ত্রী শর্ত পাওয়ার পর নিজ নফসের ওপর তালাক গ্রহণ করলে স্বামী তা মেনে না নিলে বা তালাকের ইচ্ছা না করলেও তালাক হয়ে যাবে। (আল বাহরুর রায়েক ৩/৩২৭, ফাতাওয়ায়ে হিন্দিয়া ১/৩৮৭)

আকদের আগেই কাবিননামায় দস্তখত ও তাফবিজ

স্বামী যদি বিবাহের আগেই কাবিননামায় স্ত্রীকে তালাকের অধিকার দিয়ে দস্তখত করে, তাহলে স্ত্রী এই অধিকারের অধিকারী হবে না। তবে যদি বিবাহের সঙ্গে সম্পৃক্ত করে এভাবে অধিকার দিয়ে থাকে যে আমি তাকে বিবাহ করলে এই এই শর্তে অধিকার দিলাম, তাহলে বিবাহের পর স্ত্রী এই অধিকার প্রয়োগ করতে পারবে। (আদ্দুররুল মুখতার ৩/৩৪৪, আহসানুল ফাতাওয়া ৫/১৭৭)

তালাকের ক্ষমতা না দিলে জালিম স্বামী থেকে পরিত্রাণের উপায়

স্বামী যদি স্ত্রীর ভরণপোষণ না দেয় অথবা তার প্রতি অসহনীয় অত্যাচার করে এবং তালাক দিয়ে মুক্ত করে দিতেও রাজি না হয়। আবার স্ত্রীকেও তালাক গ্রহণের ক্ষমতা আগে না দিয়ে থাকে। সে ক্ষেত্রে স্ত্রীর তালাকে তাফবিজের ক্ষমতাপ্রাপ্তা না হওয়ায় নিজে তালাক গ্রহণ করতে না পারলে এ ধরনের অত্যাচারী স্বামী থেকে মুক্ত হওয়ার জন্য বিভিন্ন পন্থা রয়েছে। এ অবস্থায় বিচ্ছেদ ঘটাতে চাইলে পারিবারিক আদালতে মুসলিম বিচারকের ডিক্রির মাধ্যমে বিবাহবিচ্ছেদ করাতে পারবে। এ ক্ষেত্রে বিচারক মুসলমান দম্পতির বিবাহবিচ্ছেদের ক্ষেত্রে বিজ্ঞ মুফতিদের প্রসিকিউটর হিসেবে নিযুক্ত করে পরামর্শ ও মতামত গ্রহণ করাটা সবচেয়ে ভালো হয়। (আলহিলাতুন নাজিযা, আশরাফ আলি থানভি, পৃষ্ঠা ১৪৮)

উল্লেখ্য, প্রতিটি জেলার অতিরিক্ত সহকারী জজ আদালত পারিবারিক আদালত হিসেবে গণ্য হয়।

লেখক : শিক্ষক

ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা, বাংলাদেশ

Post Views: 364

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

by admin
September 20, 2026
0
0

সাতক্ষীরার- ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুন (১৯) এর মরদেহ গলায় ফাঁস লাগা অবস্থায়...

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

by admin
September 20, 2026
0
15

কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

by admin
September 20, 2026
0
16

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার...

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

by admin
September 19, 2026
0
21

পাবনা সদর উপজেলায় ১০ বছর বয়সী শিশু কামরুন্নাহার কলিকে গণধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।...

র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি

র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি

by admin
September 17, 2026
0
65

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নামে কাজ শুরু করেছে র‍্যাবের সব ইউনিট। জনবল, ক্ষমতা,  সম্পদসহ র‍্যাবের প্রায় সবকিছু নিয়ে আজ বুধবার...

কোন সাংবাদিক এর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার ইখতিয়ার প্রেস ক্লাবের নেই

কোন সাংবাদিক এর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার ইখতিয়ার প্রেস ক্লাবের নেই

by admin
September 16, 2026
0
32

কোনো সাংবাদিকের বিরুদ্ধে সরাসরি আইনি ব্যবস্থা নেওয়া বা ফৌজদারি মামলা করার কোনো আইনি এখতিয়ার প্রেস ক্লাবের নেই। প্রেস ক্লাব হলো...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার September 20, 2026
  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

      সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

      September 20, 2026
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d