প্রেস বিজ্ঞপ্তি :
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার উদ্যোগে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সহ-সভাপতি নূরুল বশর আজিজী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নিজেদেরকে দক্ষ কর্মী হিসেবে গড়ে তুলতে হবে। আত্মমর্যাদা নিয়ে সোনার বাংলা বিনির্মাণে কাজ করতে হবে। আগামীর দূর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে আদর্শবান ছাত্র সমাজকেই নেতৃত্ব দিতে হবে। জাতিকে ধর্মবিমূখ করতে জাতীয় শিক্ষাক্রমে ধর্মীয় শিক্ষাকে ঐছিক করা হয়েছে,যা আমাদেরকেই রুখতে হবে।আদর্শ নিষ্ঠাবান, মেধাবী ছাত্ররা নেতৃত্বে আসলে দেশ কখনো দূর্নীতিগ্রস্থ হবে না।
গতকাল রাত ৮টায় নগরীর চাঁদমারী এম.সি অডিটোরিয়ামে উক্ত সভায় নগর সভাপতি মুহাম্মাদ জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী মুহাম্মাদ রেদোয়ান এর সঞ্চালনায় আরোও বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রাইভেট বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মাদ ফয়জুল ইসলাম, ও মজলিসে শূরার অন্যতম সদস্য এস এম ছাব্বির রহমান সহ বরিশাল মহানগর শাখার নেতৃবৃন্দ।







