Friday, November 13, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
  • আইন/আদালত
  • করোনাভাইরাস
  • চাকরি
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • বিশ্ব
  • জাতীয়
  • বাংলাদেশ
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
  • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
  • প্রশাসন
  • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
  • আইন/আদালত
  • করোনাভাইরাস
  • চাকরি
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • বিশ্ব
  • জাতীয়
  • বাংলাদেশ
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
  • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
  • প্রশাসন
  • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বাংলাদেশের সকল ক্যাম্পাস

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ে বিজয়ের ৫০ বছর পূর্তি উদযাপন:

তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করা হয়।

admin by admin
December 23, 2021
in বাংলাদেশের সকল ক্যাম্পাস
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

সংবাদ বিজ্ঞপ্তি

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয় যথাযোগ্য মর্যাদায় মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন করেছে। বাঙালির সবচেয়ে মূল্যবান দিনটি উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ভবন গুলোকে আলোকসজ্জার মাধ্যমে বর্ণিল সাজে সজ্জিত করা হয়। ২০২১ সালের বিজয় দিবসের সকালে বিশ্ববিদ্যালয়ের মূল ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এই দিনে স্বাধীন জাতির জন্য জীবন উৎসর্গকারী ত্রিশ লক্ষ শহীদ তথা জাতির শ্রেষ্ঠ সন্তান-মুক্তিযোদ্ধা, যাদের ত্যাগের মাধ্যমে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের জন্ম হয়েছে, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করা হয়।
সপ্তাহব্যাপী বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে ২১ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার সকাল ১১:৩০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি কনফারেন্স হল, ষ্টার টাওয়ার (৭ম তলা), ১২ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেলে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয় কালচারাল ক্লাব আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানটি অধিবেশনকে আরও বর্ণিল করে তুলে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য (কুমিল্লা-৬) জনাব এ.কে.এম বাহাউদ্দিন (বাহার)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজ এর মাননীয় ভাইস চেয়ারম্যান জনাব মোঃ রায়হান আজাদ ও মাননীয় কোষাধ্যক্ষ প্রফেসর ড. ইফফাত জাহান।
মাননীয় প্রধান অতিথি সংসদ সদস্য জনাব এ.কে.এম বাহাউদ্দিন (বাহার) বক্তব্যে বলেন: এবারের বিজয় দিবস বিশেষভাবে তাৎপর্যপূর্ণ কারণ এটি জাতির পিতার জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে উৎযাপিত হচ্ছে। তিনি অনুষ্ঠানে বঙ্গবন্ধুর সারা জীবনের সংগ্রাম ও আত্মত্যাগের ঐতিহাসিক বিবরণ তুলে ধরেন। তিনি মন্তব্য করেন, বিভিন্ন শ্রেনীর গরীব ও মেধাবী শিক্ষার্থীদের বিনা মূল্যে অধ্যয়নের সুযোগ করে দিয়ে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধুর স্বপ্নকে পূরণ করছে । তিনি অনুষ্ঠানে উপস্থিত সকলকে উদ্দেশ্য করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু বঙ্গবন্ধুর স্বপ্ন অনুযায়ী বাংলাদেশের গণতন্ত্রপ্রিয় জনগণের স্বার্থ রক্ষা করতেই দায়বদ্ধ নন বরং ২০২১ সালে দেশকে একটি মধ্যম আয়ের ডিজিটাল বাংলাদেশ এবং ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত দেশের কাতারে নিয়ে যেতে বদ্ধপরিকর। তিনি আরও বলেন দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর আত্মজীবনী সম্পর্কে শিক্ষর্থীদের অবহিত করতে হবে, যাতে তাঁরা বঙ্গবন্ধুর আদর্শকে বুকে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। বাংলাদেশ দ্রুত উন্নতি করছে এবং ভবিষ্যতেও এধারা অব্যাহত থাকবে বলে তিনি আশবাদ ব্যক্ত করেন।
বিশেষ অতিথি বোর্ড অব ট্রাস্টিজ এর মাননীয় ভাইস চেয়ারম্যান জনাব মোঃ রায়হান আজাদ বক্তব্যে বলেন: আমরা বঙ্গবন্ধু ও আমাদের মুক্তিযোদ্ধাদের প্রতি চির কৃতজ্ঞ। আমাদের বীরদের সত্যিকার অর্থে সম্মান করার জন্য আমাদের সকল সমস্যা মোকাবেলা করে শান্তি, সাম্য ও সমৃদ্ধশালী বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বিণির্মানে এগিয়ে আসতে হবে। উন্নয়নের এইধারাকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা ও দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন প্রয়োজন বলে তিনি জানান। তিনি বলেন মুক্তিযোদ্ধারা আমাদের সাহসের প্রতীক, তাঁদের সম্মিলিত সাহস ও ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীন বাংলাদেশ। আসুন আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশকে উজ্জ¦ল ভবিষ্যতের দিকে নিয়ে যেতে কঠোর পরিশ্রম করি।
বিশেষ অতিথি মাননীয় কোষাধ্যক্ষ প্রফেসর ড. ইফফাত জাহান বক্তব্যে বলেন: সকল জাতি ধর্মের মানুষের রক্তের বিনিময়ে আমরা এই বিজয় অর্জন করেছি। যার কারণে বাংলাদেশ নামে একটি স্বাধীন দেশের জন্ম হয়েছে, সেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সম্পর্কে আমাদের সকলকে জানতে হবে এবং তার আদর্শকে বুকে ধারণ করে তার লালিত স্বপ্নকে পূরণ করতে হবে। বঙ্গবন্ধুর সাথে তাঁর স্কুল জীবনের সাক্ষাৎ এর স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধু নিজে তাঁকে ও তাঁর সহপাঠীদের অভ্যর্থনা জানান। সাক্ষাৎকালে বঙ্গবন্ধু তাঁর মাথায় হাত রেখে আশির্বাদ করেন এবং সকলকে আগামী দিনের সুনাগরিক হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার উপদেশ প্রদান করেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও তাঁর পরিবারের সকল সদস্যসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। বক্তব্যের শেষে তিনি বঙ্গবন্ধুর দুই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
গৌরবের এই দিনে মাননীয় প্রধান অতিথি প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দের অভিভাবক বীর মুক্তিযোদ্ধা জনাব নজরুল ইসলাম এবং বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আসাদ আলীর হাতে পদক তুলে দেন। অনুষ্ঠানে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. এ.বি.এম. আব্দুল্লাহ কে ”প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয় পদক – ২০২১” প্রদান করা হয়।
অনুষ্ঠানে পদকপ্রাপ্ত অভিভাবকবৃন্দ তাদের সন্তানদেরকে সম্পূর্ণ বিনা খরচে বিশ্ববিদ্যালয়ে অধ্যায়ণের সুযোগ করে দেয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। বীর মুক্তিযোদ্ধাগণ তাঁদের বক্তব্যে মুক্তিযুদ্ধের গৌরবময় স্মৃতিচারণ করেন।
প্রফেসর ড. নাশিদ কামাল, ডিন স্কুল অব বিজনেস, তাঁর বক্তব্যে বলেন: বঙ্গবন্ধু তাঁকে তাঁর দাদা অব্বাস উদ্দিন আহমেদের আদর্শ অনুসরণ করতে উপদেশ দিয়েছিলেন। তিনি বঙ্গবন্ধুর উপদেশকে স্মরণ করে দেশের জন্য প্রত্যেকের সেরাটা দিয়ে দেশের উন্নয়নে আত্মনিয়োগের জন্য তাঁর সকল সহকর্মী ও শিক্ষার্থীদেরকে অনুরোধ জানান। প্রফেসর এস.কে. মোঃ হাসানুজ্জামান, ডিন স্কুল অব ইঞ্জিনিয়ারিং এবং প্রফেসর ড. শুভময় দত্ত, ডিন স্কুল অব সায়েন্স, এসোসিয়েট প্রফেসর ড. রায়হানা বেগমসহ অন্যান্য বিভাগীয় প্রধানগণ আলোচনায় অংশগ্রহণ করেন। কর্মসূচীতে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে অন্যান্যদের মধ্যে সকল বিভাগীয় প্রধান, অনুুষ্ঠানের পরিচালক, অনুষদ সদস্য, প্রশাসনিক প্রধান, কর্মকর্তা ও কর্মচারী এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ নূরুন্নবী মোল্লা। তিনি বলেন, এবারের বিজয় দিবস বিশেষভাবে তাৎপর্যপূর্ণ কারণ এটি জাতির পিতার জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে উৎযাপিত হচ্ছে। সেইসাথে তিনি ১৯৭১ ও ১৯৭৫ সনের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।
অনুষ্ঠানের শেষান্তে ধন্যবাদ জ্ঞাপন করেন ড. নাসরিন আক্তার, চেয়ারপারসন, মানবিক বিভাগ এবং আহ্বায়ক, প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয় কালচারাল ক্লাব।
অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের ভেরিফাইড অফিসিয়াল ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হয়।

Views: 390

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

এসএসসি ও এইচএসসির ফল প্রকাশের পর ২০ শিক্ষার্থীর আত্মহত্যা

এসএসসি ও এইচএসসির ফল প্রকাশের পর ২০ শিক্ষার্থীর আত্মহত্যা

by admin
November 12, 2026
0
14

২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর ফলাফল নিয়ে হতাশা ও মানসিক চাপে দেশের বিভিন্ন স্থানে ২০ শিক্ষার্থী...

ভাড়ায় খাটছে বাইরের ক্যাডাররা, টাকা ঢালছেন পলাতক নেতারা

ভাড়ায় খাটছে বাইরের ক্যাডাররা, টাকা ঢালছেন পলাতক নেতারা

by admin
November 12, 2026
0
22

রাজধানী ঢাকায় নতুন আতঙ্ক ককটেল বিস্ফোরণ। সন্ধ্যা হতেই নগরীর বিভিন্ন স্থানে এসবের বিস্ফোরণ ঘটিয়ে জনজীবনে আতঙ্ক ছড়াচ্ছে পতিত ফ্যাসিস্ট চক্র।...

ঢাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি

ঢাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি

by admin
November 12, 2026
0
4

সারা দেশে আওয়ামী লীগের নাশকতা, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা জাতীয় ছাত্রশক্তির সভাপতি হাসিবুল ইসলামের...

কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যাকারী মোবারকের মৃত্যুদণ্ড

কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যাকারী মোবারকের মৃত্যুদণ্ড

by admin
November 11, 2026
0
10

বুড়িচং কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মা তাহমিনা বেগম হত্যা মামলায়...

পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারিতে

পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারিতে

by admin
November 11, 2026
0
9

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন গ্রহণ শুরু হবে আগামী জানুয়ারিতে। আর ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা। এইচএসসি...

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ভর্তিতে শর্ত শিথিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ভর্তিতে শর্ত শিথিল

by admin
November 11, 2026
0
18

পূর্বঘোষিত তারিখেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তির ক্ষেত্রে আবেদনের ন্যূনতম যোগ্যতা অপরিবর্তিত রেখে...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • চাটখিলে শ্রমিক দল নেতা রাসেল হত্যা মামলা: সাবেক স্ত্রী, শ্যালিকা ও স্ত্রীর কথিত প্রেমিক ঢাকায় গ্রেপ্তার November 13, 2026
  • ঢাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ নোয়াখালী জেলা যুবলীগ নেতা মামা শিপন গ্রেপ্তার। November 13, 2026
  • আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। November 13, 2026
  • শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোই একমাত্র বাস্তবসম্মত বিকল্প বলে মনে করছে দিল্লি November 13, 2026
  • শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ November 13, 2026
  • পতিত শক্তির বিরুদ্ধে জুলাই অনুরূপ ঐক্যের ডাক November 13, 2026
  • নুসরাতের বাড়িতে আগুন, মধ্যরাতে ৩ মন্ত্রীকে ফোনে পাননি ডেপুটি স্পিকার November 13, 2026
  • খুলনায় বিএনপি নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা November 13, 2026
  • নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা ব্যবহারের আলামত পাওয়া যায়নি: স্বরাষ্ট্রমন্ত্রী November 13, 2026
  • গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ November 13, 2026
  • পুলিশের ৭ কর্মকর্তা বরখাস্ত November 13, 2026
  • মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা ও চোলাইমদ উদ্ধার, গ্রেপ্তার ৯ November 13, 2026
  • খামারের সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে দুর্ধর্ষ চুরি, লক্ষাধিক টাকার মালামাল লুট November 13, 2026
  • জয়পুরহাটে দুই দিনব্যাপী আদিবাসীদের সহরায় উৎসব November 13, 2026
  • বিকট শব্দে গাড়ি থামালেই বিপদ, মহাসড়কে ছিনতাইয়ের নতুন ফাঁদ; চালকদের সতর্ক করল পুলিশ November 13, 2026
  • পলাশবাড়ী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি: (ইউসিসিএ) এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমান নিক্সন বে-সরকারিভাবে নির্বাচিত November 13, 2026
  • দিনাজপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের প্রতিযোগিতা জেলা পর্যায়ে বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত November 13, 2026
  • রংপুরে আ.লীগের দুই কর্মী গ্রেফতার November 13, 2026
  • ডিইপিটিসির ৩০ জন ক্যাডেটকে নিয়ে তামাক নিয়ন্ত্রণ প্রশিক্ষণ মডিউল বাস্তবায়নে কর্মশালা অনুষ্ঠিত November 13, 2026
  • ১৭ নভেম্বর ৫০তম মৃত্যুবার্ষিকী : অনন্য জননায়ক মজলুম জননেতা মওলানা ভাসানী November 13, 2026
  • ভাসানীর মৃত্যুবার্ষিকীতে ভাসানী জনশক্তি পার্টির ২দিনের কর্মসূচী গ্রহন November 13, 2026
  • প্রধানমন্ত্রীর প্রতি বাংলাদেশ ন্যাপ : জাতীয় স্বার্থে মওলানা ভাসানীকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করুন November 13, 2026
  • গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন রুহুল আমিন ভূঁইয়া November 13, 2026
  • জনবান্ধব ও জনসম্পৃক্ত গনসংগঠনে পরিণত করার অভিপ্রায়ে বোচাগঞ্জে ইউনিয়ন ফেডারেশনের সমন্বয় সভা অনুষ্ঠিত November 13, 2026
  • রমজানে খেজুর আমদানিসহ ৫ প্রস্তাবে নীতিগত অনুমোদনের সুপারিশ November 12, 2026
  • ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল–পেট্রলবোমা, কী ভাবছে জামায়াত ও এনসিপি? November 12, 2026
  • আশুলিয়ায় ২ শতাধিক পোশাক কারখানায় ছুটি, আহত অর্ধশত November 12, 2026
  • বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত November 12, 2026
  • কুষ্টিয়ায় সংবাদ সম্মেলন যারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: এমপি নুসরাত November 12, 2026
  • যুক্তরাজ্যের কাছে রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু ইস্যুতে সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী November 12, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      চাটখিলে শ্রমিক দল নেতা রাসেল হত্যা মামলা: সাবেক স্ত্রী, শ্যালিকা ও স্ত্রীর কথিত প্রেমিক ঢাকায় গ্রেপ্তার

      চাটখিলে শ্রমিক দল নেতা রাসেল হত্যা মামলা: সাবেক স্ত্রী, শ্যালিকা ও স্ত্রীর কথিত প্রেমিক ঢাকায় গ্রেপ্তার

      November 13, 2026
      ঢাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ নোয়াখালী জেলা যুবলীগ নেতা মামা শিপন গ্রেপ্তার।

      ঢাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ নোয়াখালী জেলা যুবলীগ নেতা মামা শিপন গ্রেপ্তার।

      November 13, 2026
      আধুনিকতার ছোঁয়ায়  থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি।

      আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি।

      November 13, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • মতামত
      • আইন/আদালত
      • করোনাভাইরাস
      • চাকরি
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
      • রাজনীতি
      • লাইফস্টাইল
      • খেলা ধুলা
      • বিনোদন
      • অপরাধ
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • বিশ্ব
      • জাতীয়
      • বাংলাদেশ
      • বিশেষ সংবাদ
      • বাণিজ্য
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • /প্রবাসী খবর
      • আন্তর্জাতিক
      • সাংবাদিক/মিডিয়া
      • রাজধানী ঢাকা
      • প্রশাসন
      • ভারত/কলিকাতা
      • শিক্ষা
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • জেনেনিন আপনার রাশিফল
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • স।রাদেশ

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d