কে এম রিয়াজুল ইসলাম,বরগুনা প্রতিনিধিঃ বরগুনার তালতলী উপজেলার ৪নং শারিকখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৯ফেব্রুয়ারী রবিবার শেষ দিন পর্যন্ত চেয়ারম্যান পদে মোট ৫ জন প্রার্থী মনোনয়ন পত্র দালিল করেছেন। আগামী ১৬ মার্চ্ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদন্ডীতা করার জন্য যারা রির্টানিং অফিসারের নিকট মনোনয়ন পত্র জমা দিয়েছেন তারা হলেন-শারিকখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি প্রবীন আওয়ামীলীগের ত্যাগী নেতা ৪নং শারিকখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল বাসার বাদশা তালুকদার(আ’লীগ), শারিকখালী ইউনিয়নে পরিষদের প্রথম নির্বাচিত সাবেক চেয়ারম্যান মোঃ জাকির হোসেন বাবুল(সতন্ত্র), বরগুনা বাস মালিক সমিতির সভাপতি বিশিষ্ট সমাজ সেবক মোঃ নিজাম উদ্দিন(সতন্ত্র),শারিকখালী ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত ইউপি সদস্য তরুন সমাজ সেবক মোঃ ফারুক খান(ইসলামী আন্দোলন),সাবেক কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ১নং ওয়ার্ডের সাবেক সদস্য I নব-সৃষ্ট শারিকখালী ইউনিয়ন পরিষদের সাবেক প্রশাসক সদস্য মোসাঃ এলিচ(সতন্ত্র)। #
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







