ঝগড়ায় নিন বিরতি
সম্পর্কে মতানৈক্য হবেই। তা থেকে মাঝেমধ্যে উত্তাপও ছড়াবে। কিন্তু কুৎসিত ঝগড়ায় পরিণত হওয়ার আগেই বিরতি নিন। না, আচমকা কথা বন্ধ করে চলে যাবেন না। তাতে মনে হবে, আপনি এড়িয়ে যাচ্ছেন। বরং সঙ্গীকে জানিয়ে দিন, বিরতির পরে আবার এ নিয়ে কথা বলবেন। পরে দুজনেই মাথা ঠাণ্ডা করে আলোচনার মাধ্যমে মীমাংসা করুন।
পরস্পরের তারিফ করুন
আপনার সঙ্গীর ভালো কাজগুলোর প্রশংসা করুন। দিনে অন্তত একবার। পরস্পর এই চর্চা করলে তা এক ইতিবাচক বৃত্ত তৈরি করবে। দুজনকেই মানসিক ও শারীরিকভাবে চাঙা রাখবে। আপনাদের ইতিবাচক প্রবৃত্তিগুলো বিকশিত হবে। আখেরে চাঙা থাকবে আপনাদের সম্পর্ক।









