মোহাম্মদ সোহেল,ভূঞাপুর টাংগাইল, প্রতিনিধি
রবিবার(২৬ ফেব্রুয়ারি) দুপুরে ভূঞাপুরে তারাকান্দি মহাসড়কে গোপালপুরের গুলিপেচা নামক স্থানে বালুবাহী ট্রাকের সাথে মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। মোটরসাইকেলের অন্য এক
আরোহীকে গুরুতর অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নিহত মোহাম্মদ টিটু মিঞা বয়স(৪০), পিতা মোঃ গোলাম মোস্তফা গ্রাম ভেঙ্গুলা ,গোপালপুর আহত মোহাম্মদ ইসমাইল হোসেন বয়স ৬০।
এ বিষয়ে গোপালপুর থানার ওসি মোশাররফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন,
ঘটনা স্থলে গিয়ে জানা যায় দুইটি ড্রাম ট্রাক বেপরোয়া গতি নিয়ে পাল্রা দিয়ে যাওয়ার সময় মটর সাইকেল আরোহী চাপা পরে নিহত হন। এলাকা বাসি গাছের গুড়ি ফেলে মহাসড়ক অবরোধ করে।তাদের দাবি প্রশাসনকে
বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে বালি বাহী গাড়ী গুলো বেপরোয়া গতিতে চালানোর কারনে প্রায়ই এই দুর্ঘটনা ঘটছে।







