বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেনের সাবেক প্রেমিকা শাহ হুমায়রা সুবহা এই মুহূর্তে বিয়ে ছাড়া প্রেম নিয়ে কিছু ভাবছেন না। আর এ কারণে ঢাকাই সিনেমার এ নায়িকা বিয়ের জন্য ভালো পাত্র খুঁজছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে আসলে এক ভক্তে প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি নিজেই। হুমায়রা সুবহা বলেন, ভালো পাত্র দেখেন। এভাবে বিয়ে করে আমি কি আবার ফেঁসে যাবো?

এমন মন্তব্যের পর অনেকেই লাইভের কমেন্ট বক্সে তাকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন। এমনকি ম্যাসেজ দিয়ে তাকে বিয়ের আগ্রহের কথা জানাচ্ছেন।

এ বিষয়ে ফেসবুকে লাইভে তিনি আরও বলেন, অনেকেই মেসেজ দেয় ফেসবুকে। যাদের অ্যাকাউন্ট আছে, মেয়েদের; তাকেই মানুষ, কিছু ছেলে আছে মেয়ে মানুষের ফেক অ্যাকাউন্টেও মেসেজ দেয়। এগুলো আসলে ডেট করার পায়তারা।

উল্লেখ্য, ক্রিকেটার নাসিরের সাবেক প্রেমিকা সংগীতশিল্পী ইলিয়াস হোসেনকে বিয়ে করে আলোচনায় আসেন তিনি। তবে গত বছর তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে।
২০২১ সালে রফিক শিকদার পরিচালিত ‘বসন্ত বিকেল’ সিনেমার মধ্য দিয়ে নায়িকা সুবহার সিনেমায় অভিষেক হয়।








