ঢাকাই সিনেমার একসময়ের দাপুটে অভিনেত্রী পূর্ণিমা। একটা সময় ছিল যখন সারা দেশের সিনেমা হলে মুক্তি পেত পূর্ণিমা অভিনীত ঈদের ছবি। প্রেক্ষাগৃহে ছবির সেই জৌলুস আর নেই।
তবে নাটক, টেলিছবি ও ওয়েব কনটেন্টে ‘মনের মাঝে তুমি’ খ্যাত এই নায়িকার দেখা মেলে। উপস্থাপনায়ও পাওয়া যায় তাকে। তবে আসন্ন রোজার ঈদে মুক্তির সম্ভাবনা রয়েছে পূর্ণিমা অভিনীত ‘আহারে জীবন’ ছবিটির।
এছাড়াও শিগগিরই পরিচালক কাজল আরেফিন অমির ‘হোটেল রিলাক্স’ নামের একটি ওয়েব সিরিজে পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’র এই নায়িকাকে।
এদিকে বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনি ভ্রমণে আছেন পূর্ণিমা। ভ্রমণসঙ্গী হিসেবে তার সাথে রয়েছেন বর্তমান স্বামী আশফাকুর রহমান এবং নিজের মেয়ে আরশিয়া উমাইজা। আরো আছে বর্তমান স্বামী আশফাকুর রহমানের দুই মেয়েও।
সিডনির বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরছেন তিনি। মুহূর্তগুলো শেয়ার করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ঢাকা ছাড়ার আগে গত মঙ্গলবার বিমানবন্দরে তোলা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অস্ট্রেলিয়া যাওয়ার খবর জানিয়েছেন পূর্ণিমা। ছবিটি তুলেছেন নায়িকার স্বামী আশফাকুর রহমান রবিন।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে শেয়ার করেছেন সিডনির মেট্রোর কিছু ছবি।






