মোহাম্মাদ সোহেল,ভূঞাপুর টাংগাইলে প্রতিনিধি;
উপজেলার অলোয়া ইউনিয়নে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে ফসলি জমি কাটার অপরাধে নগদ ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়।
শনিবার (০৪ মার্চ)দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ভূঞাপুর জনাব তামান্না রহমান জ্যোতি। এসময় সহযোগী হিসেবে ছিলেন ভূঞাপুর থানা পুলিশের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ।
জানা যায়, অলোয়াতে ফসলী জমিতে অবৈধ ভাবে মাটি কাটার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আওতায় ১ টি মামলায় নগদ ৩,০০,০০০/- টাকা অর্থদণ্ড আদায় করা হয়।জানা যায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।








