Sunday, November 29, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
  • আইন/আদালত
  • করোনাভাইরাস
  • চাকরি
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • বিশ্ব
  • জাতীয়
  • বাংলাদেশ
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
  • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
  • প্রশাসন
  • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
  • আইন/আদালত
  • করোনাভাইরাস
  • চাকরি
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • বিশ্ব
  • জাতীয়
  • বাংলাদেশ
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
  • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
  • প্রশাসন
  • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

জামায়াতের পিছুটান, রহস্য

admin by admin
March 7, 2023
in বিশেষ সংবাদ, মতামত, রাজনীতি
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on Twitter

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যুগপৎ আন্দোলনের পাশাপাশি ভোটের মাঠ গোছাচ্ছে বিরোধী মিত্ররা। সংসদ নির্বাচনে অংশ নিতে ভিতরে ভিতরে চলছে প্রস্তুতি। নির্বাচনে বিএনপির কাছে ৫০টি আসন চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে বিএনপি এবার তাদের পুরোনো মিত্রকে এত সংখ্যক আসন ছাড়তে রাজি নয়। ২০-২৫টি আসন দিয়ে জামায়াতকে সঙ্গে রাখতে চায়।

দীর্ঘ ২২ বছরের মিত্রদের সঙ্গে এ নিয়ে চলছে দরকষাকষি। এ কারণেই যুগপৎ আন্দোলনের কর্মসূচি থেকে পিছুটান দিয়েছে জামায়াতে ইসলামী। আসন সমঝোতা না হওয়া পর্যন্ত বিএনপির সঙ্গে দূরত্ব বজায় রেখে চলবে এবং আন্দোলন থেকেও বিরত থাকবে দলটি। আপাতত বিএনপির মনোভাব পর্যবেক্ষণ করছেন। জামায়াতের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে এমন তথ্য।

সূত্রমতে, একাদশ সংসদ নির্বাচনে জামায়াত ৫৩ আসনের তালিকা দিলেও শেষ পর্যন্ত ২৪টির মতো আসন পায়। ওই সময় বিএনপি সবচেয়ে বেশি গুরুত্ব দেয় ড. কামাল হোসেনের নেতৃত্বে গড়া জাতীয় ঐক্যফ্রন্টকে। তাদের দেয়া হয় ১৯টি আসন। জামায়াত শক্তিশালী শরিক হিসেবে এতে নাখোশ হয়। ভোট ব্যাংক ও সাংগঠনিক দক্ষতা বিবেচনায় বিএনপির পর জোটে জামায়াত সবচেয়ে শক্তিশালী। এ নিয়ে দলটির মধ্যম সারির অনেক নেতাই বিএনপির ওপর ক্ষুব্ধ।

এবারও জামায়াতকে আন্দোলনের কৌশলে আড়ালে রাখতে চাচ্ছে বিএনপি, যা জামায়াতের মধ্যম সারির নেতাদের তিক্ততার কারণও। তাই আন্দোলনে নামার আগেই আসন টিকিট নিশ্চিত করতে চায় দলটি। তারা মনে করে, ঐক্যফ্রন্টের মতো এবারও নির্বাচন সামনে এলে যুগপৎ আন্দোলনের শরিকদের অগ্রাধিকার দেবে বিএনপি।

শেষ মুহূর্তে আসন ভাগাভাগির প্রশ্নে কদর কমে যাবে জামায়াতের। তাই আগেভাগেই আসন নিয়ে চূড়ান্ত ফয়সালা করে নিতে চায় দলটি। সংসদ নির্বাচনের আসন ভাগাভাগি নিয়ে সমঝোতা হলে ‘নির্বাচনকালীন জোটে’ শরিক হবে দলটি। তার আগে নিজেদের মতো করেই দলের কর্মসূচি পালন করে যাবে।

দলটির ঢাকা মহানগরীর শীর্ষ এক নেতা বলেন, একাদশ সংসদ নির্বাচনে আমাদের মাত্র দুই ডজনের মতো আসন দেয়া হয়েছিল। তা মোটেও সন্তোষজনক ছিল না। এবার আমরা ৫০টির কম আসনে রাজি হব না। সমঝোতা না হলে জামায়াত এককভাবে নির্বাচন করবে। তবে আমাদের মূল প্রতিবন্ধকতা-নিবন্ধন না থাকা। নিবন্ধনের বিষয়টি আসলে ঝুলে আছে আদালতের রায়ের ওপর।

তিনি আরও জানান, নিবন্ধন ফিরে পেতে জামায়াত নানাভাবে কাজ করছে। নিবন্ধন পেলে জামায়াত নিজস্ব প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে নির্বাচন করবে। নিবন্ধন না থাকায় চাপে আছে জামায়াত।

যুগপৎ আন্দোলন থেকে সরে যাওয়ার কারণ জানতে চাইলে জামায়াতের ওই নেতা আরও জানান, মূলত আসন নিয়ে দরকষাকষি। এ নিয়ে সমঝোতা হলে আন্দোলনসহ নির্বাচনকালীন জোটে ফিরবে জামায়াত। এর আগ পর্যন্ত বিএনপির সঙ্গে দূরত্ব রেখে চলবে তারা-এটাই সাংগঠনিক সিদ্ধান্ত।

জামায়াতের আরেকজন কেন্দ্রীয় নেতা জানান, বিএনপি এখন পর্যন্ত ২৫ আসন দিতে রাজি হয়েছে। তবে এবার জামায়াত তাদের টার্গেট পূরণে চেষ্টা করছে। সামনে কতগুলো আসনে নির্বাচন করবে জামায়াত, এটা আরও পরে জানা যাবে। তবে নিবন্ধন পেলে নির্বাচনের হিসাব-নিকাশ পাল্টে যেতে পারে। তখন জামায়াত এককভাবে নির্বাচনে অংশ নিতে পারে।

আপাতত বিএনপি কী করে, তা দেখতে চায় জামায়াত। তার ভাষ্যমতে, জামায়াত নিবন্ধন হারিয়ে উভয় সংকটে ভুগছে। তারা নিজস্ব প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে নির্বাচনে অংশ নিতে পারছে না। নিবন্ধনহীন বলে জামায়াতকে অন্য শরিকদের মতো কদর করছে না বিএনপি। অথচ সবার চেয়ে সবদিক দিয়ে যোজন যোজন এগিয়ে জামায়াতে ইসলামী। অন্যদিকে রাজপথে কর্মসূচি পালন ক্রমেই কঠিন হয়ে যাচ্ছে জামায়াতের জন্য। তৃণমূলের নেতারাও মাঠে কাজ করতে পারছেন না। কারণ নিবন্ধন নেই। এ জন্য জামায়াত নিবন্ধন ফিরে পেতে সর্বোচ্চ আইনি লড়াই চালিয়ে যাবে।

সূত্র বলছে, আসছে জাতীয় নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেয়ার পরিকল্পনা আছে জামায়াতের। নির্বাচন কমিশনে দলের নিবন্ধনের বিষয়টি আদালতে ঝুলে থাকায় আপাতত স্বতন্ত্র হিসেবে নির্বাচন করার প্রস্তুতি রয়েছে। এ জন্য প্রার্থী ঠিক করা ও নির্বাচনি প্রচার-প্রচারণার বিষয়ে পরিকল্পনা গ্রহণ করছে দলটি। ইতিমধ্যে নেতাদের বিভাগভিত্তিক দায়িত্ব দেয়া হয়েছে। ইতিমধ্যে প্রায় ১৫০টি আসনে নিজেদের প্রার্থী ভোটের মাধ্যমে চূড়ান্ত করা হয়েছে।

এদিকে বিএনপির সঙ্গে তাল মিলিয়ে ৩০ ডিসেম্বর রাজপথে নামলেও গণঅবস্থান, গণবিক্ষোভ সমাবেশ, পদযাত্রা কর্মসূচিতে ছিল না জামায়াতে ইসলামী। নতুন কর্মসূচি মানববন্ধনে থাকছে না দলটি। এ নিয়ে বিএনপির প্রতি ক্ষোভ ও অভিমানের কথা জানায়। আন্দোলনের মাঝপথে জামায়াতের এমন মৌন অবস্থানে যুগপৎ শরিকদের মধ্যেও দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

তারা বলছে, আন্দোলনে থাকা সব দল ও জোট মিলিয়েও জামায়াতের মতো শক্তি হবে না- এটা বাস্তব সত্য। বিএনপি এমন শক্তিকে কাজে লাগাতে পারছে না।

এ বিষয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম বলেন, বিএনপির নেতারা গত এক মাস ধরে কোনো ফরমাল কিংবা ইনফরমাল আলোচনা করেনি আমাদের সঙ্গে। অথচ ছোট ছোট দলের অফিসে গিয়েও বিএনপি নেতারা দফায় দফায় বৈঠক করছেন। আমাদের নিয়ে এমন লুকোচুরি কৌশল নেতাকর্মীরা মানতে পারেননি। তিনি কারাগারে যাওয়ার আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের সঙ্গে ধারাবাহিক আলোচনা ছিল। কিন্তু এখন আর সেই উদ্যোগ নেই।

দলের প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ বলেন, জামায়াত শুরু থেকে নির্বাচনমুখী দল হওয়ার কারণে নির্বাচনকেন্দ্রিক তৎপরতা সারা বছরই চলমান। সামনে কতগুলো আসনে নির্বাচন করবে জামায়াত, এটা আরও পরে জানানো হবে। বিএনপির সঙ্গে আসন ভাগাভাগির প্রশ্ন এখনও আসেনি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জামায়াত তার নিজের স্টাইলে চলছে। যদিও যুগপৎ আন্দোলনের ঘোষণা রোহিত করা হয়নি। কর্মসূচি নিয়ে বিএনপিও আলোচনা করছে না। জামায়াতও উদ্যোগ নিচ্ছে না।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির সিনিয়র এক নেতা বলেন, ভোটের অঙ্কের বিবেচনায় বিএনপির প্রধান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শরিক জামায়াতে ইসলামী। এবারও তার ব্যতিক্রম হবে না, কিন্তু জামায়াতের নিবন্ধন বাতিল হওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভোটারদের ভিতর বিভ্রান্তি এড়াতে বিএনপি চাইছে এবারও তাদের শরিকরা সবাই ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করুক। তবে জামায়াতে ইসলামীর ধানের শীষ প্রতীকে নির্বাচন করা নিয়ে বিএনপির মধ্যে মতভেদ আছে।

যুগপৎ আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, বিদেশি সমর্থন আদায়ে কৌশলে আপাতত আন্দোলন থেকে জামায়াতকে দূরে রাখার চিন্তা আছে। তবে সময়ই সব বলে দেবে। জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, আমাকে কেন জামায়াত নিয়ে প্রশ্ন করছেন-আমাকে দল থেকে জামায়াতের দায়িত্ব দেয়া হয়নি।

Views: 455

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

সাবেক শিক্ষা মন্ত্রী নূরুল ইসলাম নাহিদকে গ্রেফতারের প্রতিবাদ করেছেন অধ্যাপক এমএ খালিখ

সাবেক শিক্ষা মন্ত্রী নূরুল ইসলাম নাহিদকে গ্রেফতারের প্রতিবাদ করেছেন অধ্যাপক এমএ খালিখ

by admin
November 28, 2026
0
9

হাকিকুল ইসলাম খোকন, এমডি নাসির, হেলাল মাহমুদ, আরিফুর রহমান আরিফ, বাপসনিউজঃ গত বুধবার,১৮ নভেম্বর ২০২৬,মেটিকুলাশ ডিজাইন ও সান্ত্রাসী এবং জংগী...

রামগড় প্রাচীন মহামুনি বৌদ্ধবিহার পরিদর্শনে পার্বত্যমন্ত্রী সাচিং প্রু জেরি

রামগড় প্রাচীন মহামুনি বৌদ্ধবিহার পরিদর্শনে পার্বত্যমন্ত্রী সাচিং প্রু জেরি

by admin
November 28, 2026
0
9

মো.মাসুদ রানা, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির রামগড় কেন্দ্রিয় মহামুনি বৌদ্ধ বিহার পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরি।...

বুড়িচংয়ে বেদেদের ঝাড়ফোক  অপচিকিৎসায় প্রতারণার শিকার হচ্ছেন গ্রামের সহজ সরল রোগী

বুড়িচংয়ে বেদেদের ঝাড়ফোক অপচিকিৎসায় প্রতারণার শিকার হচ্ছেন গ্রামের সহজ সরল রোগী

by admin
November 28, 2026
0
1

মোঃ আবদুল্লাহ (বুড়িচং) কুমিল্লা : আধুনিক যুগে রোগীরা যখন চিকিৎসার জন্য চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন ,ঠিক সে সময় কুমিল্লার বুড়িচংয়ের সরল...

বিশ্বাস ভাঙলে মানুষ বদলে যায়

বিশ্বাস ভাঙলে মানুষ বদলে যায়

by admin
November 28, 2026
0
6

হাকিকুল ইসলাম খোকন, এমডি নাসির, বাপসনিউজঃ আয়না ভাঙলে মুখের চেহারা বদলায় না, কিন্তু বিশ্বাস ভাঙলে মানুষ ভেতর থেকে বদলে যায়।...

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনে দেশ বাঁচাতে মানুষ বাঁচাতে “জনতার ক্ষমতায়ন এবং ৮-দফা” বাস্তবায়নের দাবিতে নিউইয়র্কে মানববন্ধন

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনে দেশ বাঁচাতে মানুষ বাঁচাতে “জনতার ক্ষমতায়ন এবং ৮-দফা” বাস্তবায়নের দাবিতে নিউইয়র্কে মানববন্ধন

by admin
November 28, 2026
0
4

হাকিকুল ইসলাম খোকন , এমডি নাসির, হেলাল মাহমুদ, আরিফুর রহমান আরিফ, বাপসনিউজঃ অসাংবিধানিক ও নাৎসি ইউনূসের পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতাসীন...

জন্মসূত্রে নাগরিকত্ব সীমিতের ট্রাম্পের নতুন উদ্যোগও আটকালেন দ্বিতীয় বিচারক

জন্মসূত্রে নাগরিকত্ব সীমিতের ট্রাম্পের নতুন উদ্যোগও আটকালেন দ্বিতীয় বিচারক

by admin
November 28, 2026
0
5

ইমা এলিস, নিউ ইয়র্ক প্রতিনিধি: যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার সীমিত করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সর্বশেষ উদ্যোগ আটকে দিয়েছেন আরও...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • সাবেক শিক্ষা মন্ত্রী নূরুল ইসলাম নাহিদকে গ্রেফতারের প্রতিবাদ করেছেন অধ্যাপক এমএ খালিখ November 28, 2026
  • রামগড় প্রাচীন মহামুনি বৌদ্ধবিহার পরিদর্শনে পার্বত্যমন্ত্রী সাচিং প্রু জেরি November 28, 2026
  • বুড়িচংয়ে বেদেদের ঝাড়ফোক অপচিকিৎসায় প্রতারণার শিকার হচ্ছেন গ্রামের সহজ সরল রোগী November 28, 2026
  • বারইয়ারহাটে যাত্রা শুরু করল দুবাই আবায়া মল, উদ্বোধনে এক সপ্তাহ ১০ শতাংশ ছাড় November 28, 2026
  • বাংলাদেশ ফিমেইল একাডেমি সুনামগঞ্জের দিরাইয়ে পরিদর্শনে আসেন বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ November 28, 2026
  • সুনামগঞ্জের সীমান্তবর্তী তিনটি স্থানে বিজিবি”র পৃথক অভিযানে ৪ লাখ ১৪ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ November 28, 2026
  • সুনামগঞ্জে ১৫২ জন শিক্ষার্থীর অংশগ্রহনে আরডিএসএ মেধাবৃত্তি-২০২৬ পরীক্ষা অনুষ্ঠিত November 28, 2026
  • কেরানীগঞ্জে কৃষি জমি গিলে খাচ্ছে মধু সিটি November 28, 2026
  • জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য হলেন সাংবাদিক আফজাল হোসেন November 28, 2026
  • বিশ্বাস ভাঙলে মানুষ বদলে যায় November 28, 2026
  • বৌদ্ধ ভিক্ষু থেকে নিউইয়র্ক পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা: অসাধারণ এক জীবনযাত্রা- November 28, 2026
  • নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিন্সের মৃত্যু, বয়স হয়েছিল ৭৬ বছর- November 28, 2026
  • নিউইয়র্কে মুক্তিযুদ্ধের ৯নং সেক্টর কমান্ডার মেজর এমএ জলিল-এর মৃত্যুদিবস পালিত November 28, 2026
  • শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনে দেশ বাঁচাতে মানুষ বাঁচাতে “জনতার ক্ষমতায়ন এবং ৮-দফা” বাস্তবায়নের দাবিতে নিউইয়র্কে মানববন্ধন November 28, 2026
  • জন্মসূত্রে নাগরিকত্ব সীমিতের ট্রাম্পের নতুন উদ্যোগও আটকালেন দ্বিতীয় বিচারক November 28, 2026
  • প্রতি থ্যাংকসগিভিংয়ে প্রায় ৫ কোটি টার্কি খান মার্কিনিরা November 28, 2026
  • চাটখিলে মোহাম্মদ হোসেন কোম্পানী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত November 28, 2026
  • ভোলাহাটে ইউনিয়ন পরিষদ নির্বাচনে একক প্রার্থী মনোনয়নে ১৩ সদস্যের সার্চ কমিটি গঠন!! November 28, 2026
  • এতিম বাচ্চাদের সাথে জন্মদিন কাটালেন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিশাল November 28, 2026
  • দিনাজপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত November 28, 2026
  • বগুড়া শেরপুরে দুবলাগাড়ী ঈদগাহ মাঠের সভাপতি খোকা ও সাধারন সম্পাদক বাবলুসহ ২৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন November 28, 2026
  • চরমোনাইতে অগ্রহায়নের বাৎসরিক মাহফিলে লাখো মুসল্লির অংশগ্রহণে দেশের বৃহৎ জুমার জামাত অনুষ্ঠিত। November 28, 2026
  • ডিসেম্বর ঘিরে অপতৎপরতা ঠেকাতে সীমান্তে সতর্ক বিজিবি November 28, 2026
  • দিবালোক’র ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত November 28, 2026
  • সাপাহারে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন November 26, 2026
  • কাশিয়ানীতে সংবাদ সম্মেলন করে বিএনপি নেতা পদত্যাগ November 26, 2026
  • গাজীপুরের কালিগঞ্জে ১০০ ডাস্টবিন বিতরণ November 26, 2026
  • ৷৷ মজুরি বোর্ড কর্তৃক গার্মেন্টস শ্রমিকদের জন্য বেতন বৃদ্ধিতে প্রধানমন্ত্রীকে অভিনন্দন November 26, 2026
  • দুটি কিডনিই বিকল, বাঁচতে চান সাংবাদিক এ রহমান মুকুল: কিডনি প্রতিস্থাপনে প্রয়োজন ৫০ লাখ টাকা November 26, 2026
  • ভোলাহাটে পাবলিক ক্লাবের ঐতিহ্যবাহী প্রাইজমানী ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন ফুটবল উন্মাদনায় মুখর ক্লাব মাঠ, উদ্বোধনী ম্যাচে গোলশূন্য ড্র November 26, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      সাবেক শিক্ষা মন্ত্রী নূরুল ইসলাম নাহিদকে গ্রেফতারের প্রতিবাদ করেছেন অধ্যাপক এমএ খালিখ

      সাবেক শিক্ষা মন্ত্রী নূরুল ইসলাম নাহিদকে গ্রেফতারের প্রতিবাদ করেছেন অধ্যাপক এমএ খালিখ

      November 28, 2026
      রামগড় প্রাচীন মহামুনি বৌদ্ধবিহার পরিদর্শনে পার্বত্যমন্ত্রী সাচিং প্রু জেরি

      রামগড় প্রাচীন মহামুনি বৌদ্ধবিহার পরিদর্শনে পার্বত্যমন্ত্রী সাচিং প্রু জেরি

      November 28, 2026
      বুড়িচংয়ে বেদেদের ঝাড়ফোক  অপচিকিৎসায় প্রতারণার শিকার হচ্ছেন গ্রামের সহজ সরল রোগী

      বুড়িচংয়ে বেদেদের ঝাড়ফোক অপচিকিৎসায় প্রতারণার শিকার হচ্ছেন গ্রামের সহজ সরল রোগী

      November 28, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • মতামত
      • আইন/আদালত
      • করোনাভাইরাস
      • চাকরি
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
      • রাজনীতি
      • লাইফস্টাইল
      • খেলা ধুলা
      • বিনোদন
      • অপরাধ
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • বিশ্ব
      • জাতীয়
      • বাংলাদেশ
      • বিশেষ সংবাদ
      • বাণিজ্য
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • /প্রবাসী খবর
      • আন্তর্জাতিক
      • সাংবাদিক/মিডিয়া
      • রাজধানী ঢাকা
      • প্রশাসন
      • ভারত/কলিকাতা
      • শিক্ষা
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • জেনেনিন আপনার রাশিফল
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • স।রাদেশ

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d