Saturday, October 10, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

জামায়াতের পিছুটান, রহস্য

admin by admin
March 7, 2023
in বিশেষ সংবাদ, মতামত, রাজনীতি
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যুগপৎ আন্দোলনের পাশাপাশি ভোটের মাঠ গোছাচ্ছে বিরোধী মিত্ররা। সংসদ নির্বাচনে অংশ নিতে ভিতরে ভিতরে চলছে প্রস্তুতি। নির্বাচনে বিএনপির কাছে ৫০টি আসন চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে বিএনপি এবার তাদের পুরোনো মিত্রকে এত সংখ্যক আসন ছাড়তে রাজি নয়। ২০-২৫টি আসন দিয়ে জামায়াতকে সঙ্গে রাখতে চায়।

দীর্ঘ ২২ বছরের মিত্রদের সঙ্গে এ নিয়ে চলছে দরকষাকষি। এ কারণেই যুগপৎ আন্দোলনের কর্মসূচি থেকে পিছুটান দিয়েছে জামায়াতে ইসলামী। আসন সমঝোতা না হওয়া পর্যন্ত বিএনপির সঙ্গে দূরত্ব বজায় রেখে চলবে এবং আন্দোলন থেকেও বিরত থাকবে দলটি। আপাতত বিএনপির মনোভাব পর্যবেক্ষণ করছেন। জামায়াতের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে এমন তথ্য।

সূত্রমতে, একাদশ সংসদ নির্বাচনে জামায়াত ৫৩ আসনের তালিকা দিলেও শেষ পর্যন্ত ২৪টির মতো আসন পায়। ওই সময় বিএনপি সবচেয়ে বেশি গুরুত্ব দেয় ড. কামাল হোসেনের নেতৃত্বে গড়া জাতীয় ঐক্যফ্রন্টকে। তাদের দেয়া হয় ১৯টি আসন। জামায়াত শক্তিশালী শরিক হিসেবে এতে নাখোশ হয়। ভোট ব্যাংক ও সাংগঠনিক দক্ষতা বিবেচনায় বিএনপির পর জোটে জামায়াত সবচেয়ে শক্তিশালী। এ নিয়ে দলটির মধ্যম সারির অনেক নেতাই বিএনপির ওপর ক্ষুব্ধ।

এবারও জামায়াতকে আন্দোলনের কৌশলে আড়ালে রাখতে চাচ্ছে বিএনপি, যা জামায়াতের মধ্যম সারির নেতাদের তিক্ততার কারণও। তাই আন্দোলনে নামার আগেই আসন টিকিট নিশ্চিত করতে চায় দলটি। তারা মনে করে, ঐক্যফ্রন্টের মতো এবারও নির্বাচন সামনে এলে যুগপৎ আন্দোলনের শরিকদের অগ্রাধিকার দেবে বিএনপি।

শেষ মুহূর্তে আসন ভাগাভাগির প্রশ্নে কদর কমে যাবে জামায়াতের। তাই আগেভাগেই আসন নিয়ে চূড়ান্ত ফয়সালা করে নিতে চায় দলটি। সংসদ নির্বাচনের আসন ভাগাভাগি নিয়ে সমঝোতা হলে ‘নির্বাচনকালীন জোটে’ শরিক হবে দলটি। তার আগে নিজেদের মতো করেই দলের কর্মসূচি পালন করে যাবে।

দলটির ঢাকা মহানগরীর শীর্ষ এক নেতা বলেন, একাদশ সংসদ নির্বাচনে আমাদের মাত্র দুই ডজনের মতো আসন দেয়া হয়েছিল। তা মোটেও সন্তোষজনক ছিল না। এবার আমরা ৫০টির কম আসনে রাজি হব না। সমঝোতা না হলে জামায়াত এককভাবে নির্বাচন করবে। তবে আমাদের মূল প্রতিবন্ধকতা-নিবন্ধন না থাকা। নিবন্ধনের বিষয়টি আসলে ঝুলে আছে আদালতের রায়ের ওপর।

তিনি আরও জানান, নিবন্ধন ফিরে পেতে জামায়াত নানাভাবে কাজ করছে। নিবন্ধন পেলে জামায়াত নিজস্ব প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে নির্বাচন করবে। নিবন্ধন না থাকায় চাপে আছে জামায়াত।

যুগপৎ আন্দোলন থেকে সরে যাওয়ার কারণ জানতে চাইলে জামায়াতের ওই নেতা আরও জানান, মূলত আসন নিয়ে দরকষাকষি। এ নিয়ে সমঝোতা হলে আন্দোলনসহ নির্বাচনকালীন জোটে ফিরবে জামায়াত। এর আগ পর্যন্ত বিএনপির সঙ্গে দূরত্ব রেখে চলবে তারা-এটাই সাংগঠনিক সিদ্ধান্ত।

জামায়াতের আরেকজন কেন্দ্রীয় নেতা জানান, বিএনপি এখন পর্যন্ত ২৫ আসন দিতে রাজি হয়েছে। তবে এবার জামায়াত তাদের টার্গেট পূরণে চেষ্টা করছে। সামনে কতগুলো আসনে নির্বাচন করবে জামায়াত, এটা আরও পরে জানা যাবে। তবে নিবন্ধন পেলে নির্বাচনের হিসাব-নিকাশ পাল্টে যেতে পারে। তখন জামায়াত এককভাবে নির্বাচনে অংশ নিতে পারে।

আপাতত বিএনপি কী করে, তা দেখতে চায় জামায়াত। তার ভাষ্যমতে, জামায়াত নিবন্ধন হারিয়ে উভয় সংকটে ভুগছে। তারা নিজস্ব প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে নির্বাচনে অংশ নিতে পারছে না। নিবন্ধনহীন বলে জামায়াতকে অন্য শরিকদের মতো কদর করছে না বিএনপি। অথচ সবার চেয়ে সবদিক দিয়ে যোজন যোজন এগিয়ে জামায়াতে ইসলামী। অন্যদিকে রাজপথে কর্মসূচি পালন ক্রমেই কঠিন হয়ে যাচ্ছে জামায়াতের জন্য। তৃণমূলের নেতারাও মাঠে কাজ করতে পারছেন না। কারণ নিবন্ধন নেই। এ জন্য জামায়াত নিবন্ধন ফিরে পেতে সর্বোচ্চ আইনি লড়াই চালিয়ে যাবে।

সূত্র বলছে, আসছে জাতীয় নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেয়ার পরিকল্পনা আছে জামায়াতের। নির্বাচন কমিশনে দলের নিবন্ধনের বিষয়টি আদালতে ঝুলে থাকায় আপাতত স্বতন্ত্র হিসেবে নির্বাচন করার প্রস্তুতি রয়েছে। এ জন্য প্রার্থী ঠিক করা ও নির্বাচনি প্রচার-প্রচারণার বিষয়ে পরিকল্পনা গ্রহণ করছে দলটি। ইতিমধ্যে নেতাদের বিভাগভিত্তিক দায়িত্ব দেয়া হয়েছে। ইতিমধ্যে প্রায় ১৫০টি আসনে নিজেদের প্রার্থী ভোটের মাধ্যমে চূড়ান্ত করা হয়েছে।

এদিকে বিএনপির সঙ্গে তাল মিলিয়ে ৩০ ডিসেম্বর রাজপথে নামলেও গণঅবস্থান, গণবিক্ষোভ সমাবেশ, পদযাত্রা কর্মসূচিতে ছিল না জামায়াতে ইসলামী। নতুন কর্মসূচি মানববন্ধনে থাকছে না দলটি। এ নিয়ে বিএনপির প্রতি ক্ষোভ ও অভিমানের কথা জানায়। আন্দোলনের মাঝপথে জামায়াতের এমন মৌন অবস্থানে যুগপৎ শরিকদের মধ্যেও দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

তারা বলছে, আন্দোলনে থাকা সব দল ও জোট মিলিয়েও জামায়াতের মতো শক্তি হবে না- এটা বাস্তব সত্য। বিএনপি এমন শক্তিকে কাজে লাগাতে পারছে না।

এ বিষয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম বলেন, বিএনপির নেতারা গত এক মাস ধরে কোনো ফরমাল কিংবা ইনফরমাল আলোচনা করেনি আমাদের সঙ্গে। অথচ ছোট ছোট দলের অফিসে গিয়েও বিএনপি নেতারা দফায় দফায় বৈঠক করছেন। আমাদের নিয়ে এমন লুকোচুরি কৌশল নেতাকর্মীরা মানতে পারেননি। তিনি কারাগারে যাওয়ার আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের সঙ্গে ধারাবাহিক আলোচনা ছিল। কিন্তু এখন আর সেই উদ্যোগ নেই।

দলের প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ বলেন, জামায়াত শুরু থেকে নির্বাচনমুখী দল হওয়ার কারণে নির্বাচনকেন্দ্রিক তৎপরতা সারা বছরই চলমান। সামনে কতগুলো আসনে নির্বাচন করবে জামায়াত, এটা আরও পরে জানানো হবে। বিএনপির সঙ্গে আসন ভাগাভাগির প্রশ্ন এখনও আসেনি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জামায়াত তার নিজের স্টাইলে চলছে। যদিও যুগপৎ আন্দোলনের ঘোষণা রোহিত করা হয়নি। কর্মসূচি নিয়ে বিএনপিও আলোচনা করছে না। জামায়াতও উদ্যোগ নিচ্ছে না।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির সিনিয়র এক নেতা বলেন, ভোটের অঙ্কের বিবেচনায় বিএনপির প্রধান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শরিক জামায়াতে ইসলামী। এবারও তার ব্যতিক্রম হবে না, কিন্তু জামায়াতের নিবন্ধন বাতিল হওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভোটারদের ভিতর বিভ্রান্তি এড়াতে বিএনপি চাইছে এবারও তাদের শরিকরা সবাই ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করুক। তবে জামায়াতে ইসলামীর ধানের শীষ প্রতীকে নির্বাচন করা নিয়ে বিএনপির মধ্যে মতভেদ আছে।

যুগপৎ আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, বিদেশি সমর্থন আদায়ে কৌশলে আপাতত আন্দোলন থেকে জামায়াতকে দূরে রাখার চিন্তা আছে। তবে সময়ই সব বলে দেবে। জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, আমাকে কেন জামায়াত নিয়ে প্রশ্ন করছেন-আমাকে দল থেকে জামায়াতের দায়িত্ব দেয়া হয়নি।

Post Views: 433

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

মধুপুরে ঝড়ের তাণ্ডব: ৫৩ হেক্টরে কলা-পেঁপের ব্যাপক ক্ষতি

মধুপুরে ঝড়ের তাণ্ডব: ৫৩ হেক্টরে কলা-পেঁপের ব্যাপক ক্ষতি

by admin
October 9, 2026
0
12

মধুপুরে ঝড়ের তাণ্ডব: ৫৩ হেক্টরে কলা-পেঁপের ব্যাপক ক্ষতি গৌরাঙ্গ বিশ্বাস বিশেষ প্রতিনিধ টাঙ্গাইলের মধুপুরে মুহূর্তের ঝড়ে কলা ও পেঁপে বাগানের...

কচুয়ায় গোপালপুর ইউনিয়ন বিএনপির যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত

কচুয়ায় গোপালপুর ইউনিয়ন বিএনপির যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত

by admin
October 7, 2026
0
20

  কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের কচুয়া উপজেলার ৫নং গোপালপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৭ অক্টোবর...

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন ডিবিপ্রধান

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন ডিবিপ্রধান

by admin
October 7, 2026
0
235

মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে তৈরি হওয়া নানা গুঞ্জন এবং আগামী ডিসেম্বর মাসকে কেন্দ্র করে যেকোনো ধরনের...

একনেকে যে ১৩ প্রকল্প অনুমোদন পেলো

একনেকে যে ১৩ প্রকল্প অনুমোদন পেলো

by admin
October 7, 2026
0
62

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে ১৩টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।...

নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলার জন্য পতিত দোসররা কাজ করছে: রিজভী

নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলার জন্য পতিত দোসররা কাজ করছে: রিজভী

by admin
October 7, 2026
0
33

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলতে এবং দেশকে অস্থিতিশীল করতে পতিত দোসররা নানাভাবে...

মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানকে হেনস্তা করা হচ্ছে: শফিকুর

মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানকে হেনস্তা করা হচ্ছে: শফিকুর

by admin
October 7, 2026
0
30

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, দেশের আইনশৃঙ্খলার অবস্থা উদ্বেগজনক। সব প্রতিষ্ঠান বিধ্বস্ত অবস্থায় আছে। রাজধানীতে যেখানে...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • অর্ধ শত কোটি টাকার অবৈধ সম্পদ, নিজ জেলায় কর্মরত ১২ বছর চাঁদপুর জেলা পরিষদের সার্ভেয়ার নাছির উদ্দিনের রমরমা ঘুষ বাণিজ্য October 9, 2026
  • বুড়িচংয়ে শিক্ষার মানোন্নয়নে সেমিনার ও পুরস্কার বিতরণ October 9, 2026
  • জাতীয় পর্যায়ে “”শ্রেষ্ঠ গুণী শিক্ষক” সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ October 9, 2026
  • ধর্মপাশা থেকে নিখোঁজ অবসরপ্রাপ্ত সেনাসদস্যের মরদেহ মিলল মোহনগঞ্জে October 9, 2026
  • নরসিংদী জেলা পুলিশের বিশেষ অভিযান: সদর থানা এলাকায় ২২ জন গ্রেপ্তার, দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার October 9, 2026
  • রাজশাহীতে সাংবাদিকদের উপর হামলা-মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন October 9, 2026
  • গাজীপুরে পুলিশের সাফল্যের চতুর্থবার শ্রেষ্ঠ ওসি শাহীনুর, শ্রেষ্ঠ সার্কেল October 9, 2026
  • গোপালগঞ্জে ৩০ বোতল মাদকসহ একজন আটক। October 9, 2026
  • সিরাজগঞ্জে ১৫৩ শিক্ষা প্রতিষ্ঠানের ৮৫২ শিক্ষার্থী পেল বৃত্তি ও সম্মাননা October 9, 2026
  • আইএমএফের নিউজ কাভারেজ করতে থাইল্যান্ড যাচ্ছেন সাংবাদিক সায়ীদ আবদুল মালিক October 9, 2026
  • চৌদ্দগ্রামে ফ্রেন্ডস্ গ্রুপের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা October 9, 2026
  • মধুপুরে ঝড়ের তাণ্ডব: ৫৩ হেক্টরে কলা-পেঁপের ব্যাপক ক্ষতি October 9, 2026
  • সাভারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জামিল গ্রেপ্তার, আগের পাঁচ মামলাও বিচারাধীন October 9, 2026
  • বুড়িচং সরকারি হাসপাতালে সেপ্টেম্বরে ৪২ টি নরমাল ডেলিভারি October 8, 2026
  • বাদাম বিক্রি করে উদ্যোক্তা হয়েছে সাকিব October 8, 2026
  • নওগাঁ-৩ আসনের এমপি ফজলে হুদা বাবুলের উদ্যোগে মহাদেবপুর জাহাঙ্গীরপুর সরকারি কলেজে ৯ বিষয়ে অনার্স চালুর অনুমতি। October 8, 2026
  • বাসকের কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস-চেয়ারম্যান চট্টগ্রামের আবদুল মন্নান জানু October 8, 2026
  • বুড়িচংযে মোবাইল কোর্টে ৩ প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা October 8, 2026
  • বুড়িচং উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপির নেতা আবু নাছের মুন্সী October 7, 2026
  • সিলেট নগরীতে ‘লিগ্যাল এজ সলিউশন’র বিরুদ্ধে ইউকে ভিসার নামে সাড়ে ২৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ October 7, 2026
  • মদনে পূবালী ব্যাংকের উদ্যোগে গোবিন্দশ্রী শাখা বৃক্ষ রোপন কর্মসূচী October 7, 2026
  • কালীগঞ্জে আসন্ন দূর্গা পূজা উপলক্ষে সরকারের অনুদানের চেক বিতরণ October 7, 2026
  • রামগড় বিজিবির ব্যবস্থাপনায় জব্দকৃত তিন কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস October 7, 2026
  • বিরামপুরে স্কুলের রাস্তা দখল করে প্রাচীর নির্মাণ October 7, 2026
  • লালপুরে মেয়ে সেজে প্রতারণা, বাপ-বেটা আটক October 7, 2026
  • কচুয়ায় গোপালপুর ইউনিয়ন বিএনপির যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত October 7, 2026
  • চৌদ্দগ্রামে মৌজা ও প্লটভিত্তিক ডিজিটাল ভূমি জোনিং প্রকল্পের অবহিতকরণ কর্মশালা October 7, 2026
  • ভুল চিকিৎসার সংবাদ করায় প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যেতে বললেন নারী চিকিৎসক October 7, 2026
  • রাজশাহীতে ভৃয়া সাংবাদিকদের বিরুদ্ধে মানববন্ধন October 7, 2026
  • প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, পালিয়েছে মাদক কারবারিরা October 7, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      অর্ধ শত কোটি টাকার অবৈধ সম্পদ, নিজ জেলায় কর্মরত ১২ বছর চাঁদপুর জেলা পরিষদের সার্ভেয়ার নাছির উদ্দিনের রমরমা ঘুষ বাণিজ্য

      অর্ধ শত কোটি টাকার অবৈধ সম্পদ, নিজ জেলায় কর্মরত ১২ বছর চাঁদপুর জেলা পরিষদের সার্ভেয়ার নাছির উদ্দিনের রমরমা ঘুষ বাণিজ্য

      October 9, 2026
      বুড়িচংয়ে শিক্ষার মানোন্নয়নে সেমিনার ও পুরস্কার বিতরণ

      বুড়িচংয়ে শিক্ষার মানোন্নয়নে সেমিনার ও পুরস্কার বিতরণ

      October 9, 2026
      জাতীয় পর্যায়ে “”শ্রেষ্ঠ গুণী শিক্ষক” সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ

      জাতীয় পর্যায়ে “”শ্রেষ্ঠ গুণী শিক্ষক” সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ

      October 9, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d