নিজেস্ব প্রতিবেদন : কাজের বাইরে নিজেকে লাইমলাইট থেকে দূরেই রাখেন রানি মুখোপাধ্যায়। ব্যক্তিগত জীবন নিয়ে অহেতুক চর্চা মোটেই পছন্দ নয় তাঁর।




অন্যদিকে নায়িকার স্বামী তো মিডিয়ার ক্যামেরার সামনেও ধরা দেন না। কিন্তু সম্প্রতি নিজের দাম্পত্য জীবন নিয়ে বড়সড় বোমা ফাটালেন এই বঙ্গ সুন্দরী।




সম্প্রতি তাঁকে দেখা যায় সিদ্ধি বিনায়ক মন্দিরে। সেখানেই অভিনেত্রীকে লেন্সেবন্ধি করেন তারা।এবং রানি মুখোপাধ্যায়ের একটা ভিডিয়ো আপাতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
ছবিতে অভিনেত্রীর পরনে ছিল সবুজ রঙের সালোয়ার এবং সবুজ রঙের ওড়না। আর ছবিতে দেখে স্পষ্ট অভিনেত্রীর বেবি বাম্প বোঝা যাচ্ছে। আর এরপর থেকেই তুমুল সমালোচনার ঝড় শুরু হয়েছে। তবে কি সত্যি দ্বিতীয়বার মা হতে চলেছেন অভিনেত্রী । নাকি ওজন বেড়েছে অভিনেত্রীর। ২০১৪ সালে আদিত্য চোপড়াকে বিয়ে করেন রানী মুখার্জি। ২০১৫ সালে জন্ম হয় মেয়ে আদিরার। এখন সেই খুদের বয়স ৬ বছর। সোশ্যাল মিডিয়ায় তো রানী সেভাবে থাকেনই না, তেমনই বলিউড ইভেন্টেও আজকাল আসেন না খুব বেশি। এই যেমন করণ জোহরের জন্মদিনের পার্টিতে তাকে শেষ দেখা গিয়েছিল। যদিও সপ্তাহখানেক আগে ঠিক এমনই খবর রটেছিল কারিনা কাপুরের নামে। যেখানে লন্ডনে এক ভক্তের সঙ্গে ফটো তোলেন তিনি আর সাইফ।
অভিনেত্রীকে দেখা গিয়েছিল হাতে থাকা পানীয়ের গ্লাস দিয়ে পেট আড়াল করতে। তার পর অবশ্য ইনস্টায় স্টোরি শেয়ার করে কারিনা লিখেছিলেন, তৃতীয় সন্তানের মা হচ্ছেন না তিনি। এটি পুরোটাই ওয়াইন আর পাস্তার কারণে হয়েছে। তবে রানী এখনও কোনো রকম জবাব দেয় নি। প্রসঙ্গত, রানি মুখার্জি ইন্ডাস্ট্রির একজন উজ্জ্বল অভিনেত্রী। তিনি তাঁর ক্যারিয়ারে ‘ব্ল্যাক’, বান্টি অর বাবলি, বীর জারা, কুছ কুছ হোতা হ্যায়, মর্দানি, হিচকির মতো দুর্দান্ত ছবি উপহার দিয়েছেন। বিয়ের পর এবং কন্যা সন্তানের জন্মের পর চলচ্চিত্রে তাঁর উপস্থিতি কমে গেছে। তাঁকে শেষ দেখা গিয়েছিল গত বছর মুক্তি পাওয়া ‘বান্টি অর বাবলি ২’-এ। ছবিতে মুখ্য ভূমিকায় ছিলেন সাইফ আলি খান, সিদ্ধান্ত চতুর্বেদী ও শর্বরী। অভিনয় ছিল অসাধারণ। আগামীতে অভিনেত্রীর কাজের ঝুলিতে রয়েছে ‘মিসেস চ্যাটার্জি বনাম নরওয়ে’।








