মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে ইয়াবাসহ ২ রোহিঙ্গা নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২ হাজার ২০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের কমলদহ ড্রাইভার হোটেলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার (৮ মার্চ) সকালে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার হওয়া ২ রোহিঙ্গা হলো কক্সবাজার জেলার উখিয়া থানার কুতুপালং ক্যাম্পের আব্দুল হাকিমের পুত্র নুরুল ইসলাম লালু (২৩) ও সৈয়দুল আমিনের পুত্র নুরুল আমিন (৩১)।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ ২ রোহিঙ্গা নাগরিককে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২ হাজার ২০ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৬ লাখ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবাগুলো ঢাকার বিভিন্ন মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রির জন্য নিয়ে যাওয়ার কথা স্বীকার করেছেন। এই ঘটনায় মিরসরাই থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের...








