Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিভাগ সমূহ ঢাকা বিভাগ

রাজধানী ঢাকা এখন ‘টাইমবোমা’

admin by admin
March 10, 2023
in ঢাকা বিভাগ, বিশেষ সংবাদ, রাজধানী ঢাকা
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

প্রাণের শহর ঢাকা। এই ঢাকাকে আহ্লদ করে বলা হয় জাদুর নগরী। কিন্তু এই জাদুর নগরী ধীরে ধীরে মানুষের প্রাণের জন্য হয়ে উঠছে ভয়ঙ্কর। এমন ভয়ঙ্কর যার মিল আছে টাইমবোমা বা একেকটি ডায়নামাইটের সঙ্গে।

যেভাবে ভবন বিস্ফোরণ হচ্ছে তাতে মনে হতেই পারে প্রতিটি ভবন পরিণত হয়েছে শক্তিশালী বোমায়। আর এসব বোমা থেকে বাঁচার কোনো উপায় নেই। কারণ যেকোনো সময় ভবন বিস্ফোরণ হয়ে মানুষের ওপর পড়তে পারে। মরতে পারেন পথচারীসহ যে কেউ।

ফায়ার সার্ভিস ও নগর পরিকল্পনাবীদরা বলছেন, নগরায়নের যে প্রতিশ্রুতি দিয়েছিলো রাজক তা সঠিকভাবে পালিত হয়নি। নিয়ম না মেনেই তৈরি করা হয়েছে রাজধানীর বেশিরভাগ ভবন। এই অপরিকল্পিত ভবনের কারণেই ঘটে চলেছে একের পর এক দুর্ঘটনা। ভবনগুলো পরিণত হয়েছে টাইমবোমায়। মারা যাচ্ছে সাধারণ মানুষ।

নাম পরিচয় গোপন রাখার শর্তে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা সোনালীনিউজকে জানান, রাজউক তার কাজটি সঠিকভাবে না করায় এই সমস্যাগুলো হচ্ছে। তারা বাড়ির প্ল্যান ঠিকই পাশ করে কিন্তু এরপর আর কোনো খোঁজ রাখে না। এমনকি তারা ফিল্ড ভিজিটেও যায় না। এই যে কাজটি না করার প্রবণতাই সব কিছুর কাল হয়ে দাঁড়িয়েছে। গুলিস্তানের ঐ ভবনের কোনো নকসাই নেই রাজউকের কাছে। এই হচ্ছে তাদের অবস্থা। তারা আবার পুরো রাজধানীকে বাসযোগ্য করার কথা বলছে।

তিনি বলেন, আমাদের করার কিছু থাকে না যখন দুর্ঘটনা ঘটে যায়। আমরা এসে মানুষকে উদ্ধার করি। কিন্ত বাড়ি করার সময় রাজউক, তিতাস, ওয়াসাসহ আরো স্টেক হোল্ডারদের অনুমতি নেয়ার বিধান আছে। কিন্তু আমাদের কাছে কাউকেই পাঠানো হয় না। বাড়ি বানানোর অনুমোদনের সঙ্গে ফায়ার সার্ভিসের অনুমোদনের বিষয়টিও যুক্ত করতে হবে। যেমনটা বাণিজ্যিক ভবন নির্মাণে অনুমোদন নেয়া হয়।

তিনি বলেন, রাজধানীতে গ্যাসলাইন থেকে দুর্ঘটনার সংখ্যা সবচেয়ে বেশি। লাইনের লিকেজ থেকে কোথাও গ্যাস জমাট বাঁধলে মশা মারার ব্যাট ব্যবহারের সময় অগ্নিকাণ্ড ঘটতে পারে। নিয়ম না মেনে ভবন তৈরি, অনিরাপদ গ্যাস ও বিদ্যুৎ সংযোগ, ত্রুটিপূর্ণ সংযোগ মেরামত না করাসহ ভবনের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা না থাকাই চলমান দুর্ঘটনার মূল কারণ।

দুর্ঘটনা হিসেব করতে গেলে দেখা যাবে ২০১৩ সালের ২৪ এপ্রিল দেশের সবচেযে বড় মানবসৃষ্ট বিপর্যয় ছিলো রানা প্লাজা ধস। এই ঘটনায় ১ হাজার ২৩৬ জন মারা গেছেন। অবশ্য আগুনের ঘটনায় ১১৭ জনের মৃত্যু ছিলো কষ্টদায়ক।

পুরান ঢাকার নিমতলীতে ২০১০ সালের ৩ জুন কেমিক্যালের গোডাউন থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ২০১৯ সালের ২৮ মার্চ বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডে ২৬ জনের মৃত্যু হয়েছিল। ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি সিলিন্ডার বিস্ফোরণে চকবাজারের চুড়িহাট্টায় ৭১ জন মারা যায়।

এর আগে, ২০১০ সালের ২ জুন তেজগাঁওয়ের বেগুনবাড়ী এলাকায় একটি অনুমোদনহীন ভবন ভেঙে ২৫ জনের মৃত্যু হয়। ২০১৯ সালের ১৭ জুলাই পুরান ঢাকার পাটুয়াটুলীতে ভবন ভেঙে দুজনের মৃত্যু হয়। ২০২১ সালের ২৭ জুন মগবাজারে একটি ভবনের নিচে পাইপলাইনে জমে থাকা গ্যাসের কারণে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে ৮ জনের মৃত্যু হয়।

রোববার (৫ মার্চ) সায়েন্সল্যাবে সকাল সাড়ে ১০টায় একটি বাণিজ্যিক ভবনের তিন তালায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মৃত্যু হয় তিন জনের। হাসপাতলে চিকিৎসা নিচ্ছেন কমপক্ষে ১০ জন। যার ম্যধ্যে শেখ হাসিন বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। ঠিক তার একদিন পর মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় গুলিস্তানে একটি বাণিজ্যিক ভবনে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে এ পর্যন্ত মারা গেছেন ২১ জন। হাসপাতালে ভর্তি আছেন আরো অন্তত ৩০ জন।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন সোনালীনিউজকে বলেন, ‘রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) বছরে গড়ে ১০ থেকে ১৫ হাজার ভবনের অনুমোদন দেয়, কিন্তু গড়ে প্রতিবছর ৯০ হাজারের বেশি ভবন তৈরি হচ্ছে। তাহলে বাকিটা কীভাবে হচ্ছে? তাই যারা ভবন তৈরি করছেন, তাদের অনুরোধ করব, বাংলাদেশ জাতীয় বিল্ডিং কোড (বিএনবিসি) অনুযায়ী যেন তৈরি করেন।’

তিনি আরো বলেন, নগরীতে সবচেয়ে বেশি দুর্ঘটনা হচ্ছে গ্যাসলাইন থেকে। গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ থেকেও মাঝেমধ্যে দুর্ঘটনার খবর পাওয়া যায়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবু নাঈম মো. শাহিদউল্লাহ বলেন, অপরিকল্পিত নগরায়ণ, জনসচেতনতার অভাব ও দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো যথাযথভাবে কাজ না করায় দিন দিন নগরে ঝুঁকি বাড়ছে।

তিনি বলেন, লাইনে গ্যাস যেন কোনোভাবেই জমা না হতে পারে, এ ব্যাপারে সতর্ক হওয়ার সময় এসেছে। নিয়মিত গ্যাসের লাইন পরিষ্কার করা উচিত। অথচ লাইনের দায়িত্বে যারা আছেন, তারা তা করছেন না। নিজ থেকেও গ্যাস-বিদ্যুৎ ও পানির লাইন নির্দিষ্ট সময়ে ঠিক রাখা উচিত।

এ বিষয়ে নগর ও পরিবেশবিদ স্থপতি ইকবাল হাবিব বলেন, ‘রাজধানী ঢাকা একটি টাইমবোমার মতো বিপজ্জনক অবস্থায় রয়েছে। ভূমিকম্পের পর অগ্নিকাণ্ড ঘটতে পারে। কারণ, অসংখ্য গ্যাসলাইন নগরীর তলদেশে জালের মতো ছড়িয়ে আছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষের কাছে তার নকশাও নেই। তারা জানেও না কোথায় কোথায় গ্যাসলাইন রয়েছে। আবার সেগুলোর সংস্কারও করা হচ্ছে না।

এই নগর বিশেষজ্ঞ বলছেন, ‘ঢাকা এখন টাইমবোমায় পরিণত হয়েছে। যে কোনো সময় ঘটতে পারে বড় বিপর্যয়। আর এ জন্য সেবা সংস্থাগুলোর দায়িত্বে অবহেলা ও জনগণের অসচেতনতাই দায়ী।’

রাজধানীতে সবচেয়ে বেশি গ্যাসলাইন দুর্ঘটনার কথা উল্লেখ করে ঢাকা ফায়ার সার্ভিসের উপপরিচালক দিনমনি শর্মা বলেন, আবাসিক, বাণিজ্যিক ও শিল্প-কারখানায় গ্যাস লাইনের লিকেজ থেকে বেশি দুর্ঘটনা ঘটছে। কোথাও গ্যাস জমে থাকার পর যদি মশার মারার ব্যাটও ব্যবহার করা হয়, তাহলে আগুন লেগে যেতে পারে। এ ছাড়া স্যুয়ারেজ লাইনে মিথেন গ্যাস জমে বিস্ফোরণের ঘটনা ঘটছে।

প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুটি দুর্যোগের কথা উল্লেখ করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক অধ্যাপক ড. মাকসুদ হেলালি বলেন, মানুষের তৈরি দুর্যোগ আধুনিক সভ্যতার অংশ। সময়ের কারণে আগুনের ব্যবহার বাড়বে। এজন্য সবাইকে সতর্ক হয়ে ব্যবহার করতে হবে। নিয়মিত রক্ষণাবেক্ষণ করা ছাড়া রাজধানীতে চলমান দুর্ঘটনাগুলো প্রতিরোধ সম্ভব নয়। সেইসঙ্গে ব্যবহারে সর্বোচ্চ সতর্ক হওয়ারও পরামর্শ দিয়েছেন বিশিষ্ট এই নগরবিদ।

ক্ষতি প্রতিরোধে ভূমিকম্প সহায়ক ও বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণের পরামর্শ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ব বিভাগের অধ্যাপক ও নগরবিদ ড. নূরুল ইসলাম নাজেম বলেন, জরাজীর্ণ ভবনগুলোর কারণে ভূমিকম্প হলে সাংঘাতিক ক্ষয়ক্ষতি হবে। কাজেই এ ব্যাপারে আগাম করণীয় ঠিক করতে হবে। তিনি বলেন, আমরা আইন মেনে কিছু করি না। যারা আইন মানাবে তারাও উদাসীন। নাগরিক সুরক্ষায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ও সিটি করপোরেশনের কাজ অনেক। তারা তা পালন করছে না।

সোনালীনিউজ

Post Views: 412

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

by admin
September 20, 2026
0
15

কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

by admin
September 20, 2026
0
11

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার...

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

by admin
September 19, 2026
0
14

পাবনা সদর উপজেলায় ১০ বছর বয়সী শিশু কামরুন্নাহার কলিকে গণধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।...

মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান

মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান

by admin
September 17, 2026
0
15

মশা নিধনের নামে ভেজাল কীটনাশক সরবরাহ এবং বাসাবাড়ির বর্জ্য সংগ্রহে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পেয়ে দিনভর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে...

র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি

র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি

by admin
September 17, 2026
0
64

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নামে কাজ শুরু করেছে র‍্যাবের সব ইউনিট। জনবল, ক্ষমতা,  সম্পদসহ র‍্যাবের প্রায় সবকিছু নিয়ে আজ বুধবার...

কোন সাংবাদিক এর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার ইখতিয়ার প্রেস ক্লাবের নেই

কোন সাংবাদিক এর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার ইখতিয়ার প্রেস ক্লাবের নেই

by admin
September 16, 2026
0
30

কোনো সাংবাদিকের বিরুদ্ধে সরাসরি আইনি ব্যবস্থা নেওয়া বা ফৌজদারি মামলা করার কোনো আইনি এখতিয়ার প্রেস ক্লাবের নেই। প্রেস ক্লাব হলো...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026
  • র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d