পঞ্চগড়ের আহমদিয়া সম্প্রদায়ের জলসাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২টি মামলা দায়ের করেছে পুলিশ। এনিয়ে মোট মামলার সংখ্যা দাঁড়ালো ২৫টি। এসব মামলা নতুন করে আরও ৩ জনসহ মোট গ্রেফতার করা হয়েছে ১৯৩ জনকে।
মঙ্গলবার (১৪ মার্চ) পঞ্চগড় পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সুপার এসএম সিরাজুল হুদ জানান, এ ঘটনায় মোট ২৫টি মামলা হয়েছে। জড়িতদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। অভিযানে পুলিশের পাশাপাশি র্যাব নিয়োজিত রয়েছে।






