ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় হাইকোর্টে আগাম জামিন পেয়েছেন দৈনিক প্রথম আলো পত্রিকার সম্পাদক মতিউর রহমান।
শুনানি শেষে ৬ সপ্তাহের আগাম জামিন প্রদান করা হয়েছে তাকে।
রোববার (২ এপ্রিল) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ তাকে আগাম জামিন প্রদান করেন।
শুনানিতে আদালতে উপস্থিত হন প্রথম আলো সম্পাদক।জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার।
এর আগে সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়।
উল্লেখ্য, গত ২৯ মার্চ রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা থানায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মামলা করেন আইনজীবী আবদুল মালেক। এ মামলায় পত্রিকাটির সাভারের নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামস ও ক্যামেরাম্যানসহ অজ্ঞাতনামা ব্যক্তিদেরও আসামি করা হয়।






