আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োজনীয়তা রয়েছে। যদিও এই আইনে কিছু ত্রুটি আছে এটা আগেও আমরা বলেছি। তবে সরকার তা সমাধানের চেষ্টা করছে।
রোববার (২ এপ্রিল) দুপুরে ঢাকা চেম্বার অফ কমার্সের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
প্রথম আলোর আলোচিত প্রতিবেদন প্রসঙ্গে একটি শিশুর হাতে জাতীয় পতাকা তুলে দিয়ে দেশকে হেয় করা কতোটা যৌক্তিক, তা বিবেচনার দাবি করেন আনিসুল হক।
প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের আগাম জামিন দিতে আদালতের অপারগতা প্রসঙ্গে তিনি বলেন, বিচারাধীন বিষয়ে মন্তব্য করতে চাই না।







