নিজস্ব সংবাদদাতা:
বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা
কর্মকর্তা ডাঃ মেহেবুবা সাঈদ সোমার অপসারণে দাবিতে গণআন্দোলন কর্মসূচী
পালণ করেছে প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীসহ সর্বস্তরের জনসাধারণ। ৫
এপ্রিল বুধবার বেলা ১১টায় নবীগঞ্জস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের
প্রধান ফটকের সামনে এসব কর্মসূচী পালণ করা হয়। এ সময় তারা ডাঃ মেহেবুবা
সাঈদ সোমার বিরুদ্ধে দুর্ণীতি,ক্ষমতার অপ্যবহার,র্দুব্যবহার ও
স্বেচ্ছাচারিতার অভিযোগ উত্থ্যাপন করে নানা শ্লোগান দেন। পরে বিক্ষুব্দরা
মদনগঞ্জ-টু মদনপুর সড়কে অবস্থান করলে ওই রুটে প্রায় ১ঘন্টা যান চলাচল
বন্ধ থাকে। কর্মসূচীর নেতৃত্ব দেন স্বাস্থ্য কর্মকর্তা রোকেয়া
আক্তার.নার্স সুপারভাইজার মার্থার ডি কল্যাণ,ফৌজিয়া আক্তার ও ইমার্জেন্সী
ইনচার্জ নাহিদ রহমান। আন্দোলনে হাসপাতালের কর্মচারীরা তাদের ১৪ দফা
সাংবাদিকদের কাছে তুলে ধরেন। এ ব্যাপারে বন্দর উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মেহেবুবা সাঈদ
সোমা জানান,তাদের দাবি সম্পূর্ণ অযৌক্তিক। তারা যে সকল অভিযোগ আমার
বিরুদ্ধে দাড় করিয়েছে খাতা-কলমে তার কোন প্রমাণপত্র নেই। আমার ব্যক্তি
ইমেজ ক্ষুন্ন করার অপচেষ্টায় লিপ্ত এবং লুটে-পুটে খাওয়ার সুযোগ বন্ধ হয়ে
যাওয়ার কারণেই তারা আমার বিরুদ্ধাচারণ করতে চাইছে।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







