সাহাব উদ্দিন রিটু,লামা (বান্দরবান): বান্দরবানের লামায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।এলক্ষে উপজেলা কৃষি অফিসের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১টায় স্থানীয় টাউন হলে এসিল্যান্ড এস.এম. রাহাতুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা জামাল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহেদ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারময়ান মিল্কী রাণী দাশ,উপজেলা কৃষি কর্মকর্তা রতন চন্দ্র বর্মন,সহকারী পুলিশ পরিদর্শক মাহফুজর রহমান,প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া,উপজেলা কৃষকলীগের সভাপতি মো.ওহাব মিয়া এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আসা প্রান্তিক কৃষকরা।
উপজেলা কৃষি কর্মকর্তা রতন চন্দ্র বর্মন জানান,২০২২-২৩ অর্থ বছরে আউশ ধান চাষের জন্য প্রণোদনা কর্মসূচীর আওতায় ২০২২-২৩ অর্থবছরে খরিপ-১/২০২৩-২৪ মৌসুমে আউশ ধান চাষের জন্যে উপজেলার পৌরসভা ও ৭টি ইউনিয়নের ২ হাজার ৩শ জন কৃষককে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।প্রতিজন কৃষককে ১বিঘা (৩৩শতক) জমির জন্য ৫ কেজি উফশী বীজ,১০কেজি ডিএপি এবং ১০ কেজি করে এমওপি সার দেওয়া হয়েছে।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







