Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home অপরাধ

রেড অ্যালার্টে থাকা গোল্ড মনির সাথে পালিয়েছে দোলন

admin by admin
April 13, 2023
in অপরাধ, বিশেষ সংবাদ, রাজনীতি
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

শেখ শফিউল্লাহ ওরফে গোল্ড মনি। সাতক্ষীরার বিএনপি নেতা হিসেবে পরিচিত। তবে রাজনৈতিক এই পরিচয় ছাপিয়ে তার কুখ্যাতি রয়েছে শীর্ষ চোরাকারবারি হিসেবে। পুলিশের তালিকায় সন্ত্রাসী শফিউল্লাহ মনিকে ধরিয়ে দিতে সম্প্রতি পুরস্কার ঘোষণা করেছে সাতক্ষীরা জেলা পুলিশ।

শফিউল্লাহ মনি সাতক্ষীরা সদরের দক্ষিণ কাটিয়া গ্রামের শেখ মোশারফ হোসেনের পুত্র। মনির বিরুদ্ধে অস্ত্র, চোরাচালান, ডাকাতি, দস্যুতা, চাঁদাবাজি, নাশকতাসহ ১০টি মামলা রয়েছে। এসব মামলা হয়েছে সাতক্ষীরার বিভিন্ন থানায়।

জেলা পুলিশ সূত্র বলছে, গত ৬ মার্চ রাত সাড়ে দশটার দিকে কলারোয়ার সাতক্ষীরা-যশোর হাইওয়ে রাস্তার ওপর পুলিশ চেকপোস্ট বসিয়ে ডিউটি করছিল। এ সময় মনি ও তার সহযোগীরা ইলিশপুর গ্রামের কোটার মোড়ে সাতক্ষীরা-যশোর হাইওয়ে পাকা রাস্তার ওপর ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে খবর পায় পুলিশ।

তাৎক্ষণিক সেখানে ঘটনাস্থল ঘেরাও করলে ডাকাত দলের সদস্যদের মধ্যে শফিউল্লাহ মনি পুলিশের দিকে গুলি করতে করতে পালিয়ে যায়। এ ঘটনায় গোল্ড মনির বিরুদ্ধে কলারোয়া থানায় ওই দিনই ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দু’টি মামলা হয়। সেসময় ঘটনাস্থল থেকে আটক মনির সহযোগী আদালতে দেওয়া জবানবন্দিতে তাদের সর্দার হিসেবে গোল্ড মনির নাম প্রকাশ করেন। এরপর শফিউল্লাহ মনিকে গ্রেফতারে দেশব্যাপী রেড অ্যালার্ট জারি করে পুলিশ।

ধরিয়ে বা তথ্য দিলে পুরস্কার
এছাড়া সাতক্ষীরা জেলা পুলিশ গত ২০ মার্চ শফিউল্লাহ মনিকে ধরিয়ে দিতে বা তথ্য দিতে পারলে পুরস্কারের ঘোষণা দেয়। তাকে ধরিয়ে দিতে সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান জেলা পুলিশের ফেসবুকে পেজে পোস্ট দেন। সেখানে শফিউল্লাহ মনির সন্ধান পেলে কলারোয়া থানার ফোন নম্বর ০১৩২০-১৪ ২১ ৪৪, ০১৩২০-১৪ ২২ ০৫, ০১৩২০-১৪ ৩০ ৯৮ কল করার জন্য অনুরোধ করা হয়।

পুলিশের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগ
একটি নির্ভরযোগ্য সূত্র বলছে, রেড অ্যালার্ট জারির পর গোল্ড মনি আশ্রয় নেন সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ এবং প্রধানমন্ত্রীর গাড়ি বহর হামলা মামলার প্রধান আসামি হাবিবুল ইসলাম হাবিবের ঢাকার বাসায়। বিএনপির সর্বোচ্চ পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠকও করেন। ওই বৈঠকে সাতক্ষীরার এসপি কাজী মনিরুজ্জামানকে সাতক্ষীরা থেকে সরানোর জন্য নানাবিধ ষড়যন্ত্রের পরিকল্পনা করা হয়। এই ষড়যন্ত্রের কারণ সম্পর্কে অনুসন্ধান করে জানা যায়, ২০১৪-১৫ সালে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার ছিলেন বর্তমান এসপি কাজী মনিরুজ্জামান। সেসময় বিএনপি জামায়াতের কর্মকাণ্ডের বিরুদ্ধে তিনি দৃঢ় ভূমিকা রাখেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সাতক্ষীরায় বিএনপি ইতিমধ্যে নানা চক্রান্ত করছে। পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের কারণে সেগুলি বাস্তবায়ন কঠিন হয়ে পড়ায় তাকে সাতক্ষীরার পুলিশ সুপার থেকে সরানোর পরিকল্পনা করা হয়।

অনুসন্ধানে দেখা গেছে, এই চক্রটি ইতোমধ্যে সরকারবিরোধী রাজনৈতিক স্বার্থ হাসিলের অপচেষ্টার কৌশলের অংশ হিসেবে পুলিশ সুপারের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে ও সংবাদমাধ্যমেকে ব্যবহার করে প্রোপাগান্ডা ছড়াচ্ছে।

যা বললেন এসপি কাজী মনিরুজ্জামান
এসব বিষয়ে সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান বলেন, ‘শফিউল্লাহ মনি একাধিক মামলার আসামি। তার বিরুদ্ধে সরকারবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ রয়েছে।’

‘বর্তমানে পলাতক শফিউল্লাহ মনিকে গ্রেফতারের জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে। পালিয়ে থেকেও সে সরকারবিরোধী বিভিন্ন কাজে লিপ্ত রয়েছে। পুলিশের বিরুদ্ধেও নানান প্রোপাগান্ডা ছড়াচ্ছে। তাকে গ্রেফতার করার পর তাদের ষড়যন্ত্রের বিষয়ে বিস্তারিত জানা যাবে।’

কে এই শফিউল্লাহ মনি?
শফিউল্লাহ মনি সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক নেতা। তার বড় ভাই মাছুম বিল্লাহ শাহীন পৌর বিএনপির সাবেক সভাপতি। বিএনপি সরকারের আমলে মনি তার ভাইয়ের প্রভাব খাটিয়ে রমরমা বদলি বাণিজ্য, মাছ, চিনি, স্বর্ণ চোরাচালান করত। এমনকি তার বিরুদ্ধে শিশু পাচারের অভিযোগও রয়েছে।

অনুসন্ধানে জানা গেছে, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর শফিউল্লাহ মনি সাতক্ষীরা জেলা পরিষদের সাবেক সদস্য ডন খ্যাত আল ফেরদৌস আলফার সঙ্গে আঁতাত করে জেলায় অস্ত্র, স্বর্ণ ও চোরাচালান সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে আসছে। আর ঢাকা থেকে তার সহযোগিতা করেন সোনা চোরাকারবারিদের গডফাদার এনামুল হক খান দোলন ওরফে চোরা দোলন।

সাতক্ষীরার পুলিশ সুপার (এসপি) কাজী মনিরুজ্জামান যোগদানের পর মাদকবিরোধী এক অভিযানে ২০২২ সালের ২৬ নভেম্বর আল ফেরদৌস আলফা ফেনসিডিলসহ গ্রেফতার হয়। এরপর থেকে দায়িত্ব বেড়ে যায় সিন্ডিকেটের অন্যতম সদস্য শফিউল্লাহ মনির। তিন মাস সিন্ডিকেটের দায়িত্ব পালনের পর নতুন করে পুলিশের সামনে আসে গোল্ড মনি।

জানা গেছে, শফিউল্লাহ মনির এসব অপকর্মের মাস্টারমাইন্ড সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ এবং প্রধানমন্ত্রীর গাড়ি বহরে হামলার মামলায় প্রধান আসামি হাবিবুল ইসলাম হাবিব।

অপকর্ম করে নানা সম্পদের মালিক
অনুসন্ধানে জানা গেছে, সাতক্ষীরা শহরে কাটিয়া, নারকেলতলা, দাসপাড়া, ঋ-শিল্পিসহ শহরের বিভিন্ন এলাকা এবং ঢাকা শহরে বিপুল পরিমাণ সম্পত্তির মালিক বনে গেছেন চোরাকারবারি মনি। চোরাচালান, মাদক ব্যবসাসহ অবৈধভাবে এসব সম্পত্তি অর্জন করেছেন তিনি।

সাতক্ষীরাতে তার মালিকানায় আছে পৌরসভার নারকেলতলার মোড়ে সাজিদ মটরস, ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে সংগ্রাম মোটরস, কালিগঞ্জের নলতায় বাজাজ মটরসের শোরুম, বিনেরপোতা এলাকায় নির্মিত ১টি বিলাসবহুল বাড়িসহ নামে বেনামে লেটেস্ট মডেলের প্রাইভেটকার ও মালবাহী ট্রাক।

মনির সাথে পালিয়েছে গডফাদার দোলন
মনির বিরুদ্ধে রেড অ্যালার্ট হওয়ার পর আইন প্রয়োগকারী সংস্থাগুলোর চোখে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে দেশ ছেড়ে পালিয়েছে সোনা চোরাকারবারিদের গডফাদার এনামুল হক খান দোলন ওরফে চোরা দোলন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার (১০ এপ্রিল) সকালে একটি ফ্লাইটে কুখ্যাত এই চোরাকারবারি ব্যাংককে পাড়ি জমিয়েছে। বর্তমানে তিনি থাইল্যান্ডে সোনা চোরাচালান চক্রের ছত্রছায়ায় দেশটিতে অবস্থান করছে বলে একটি সূত্র জানিয়েছে। দেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলো এক্ষেত্রে নীরব ভূমিকা পালন করলেও ব্যাংককে আত্মগোপনে থাকা চোরা দোলনকে খুঁজছে থাই পুলিশ।

Post Views: 268

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

by admin
September 20, 2026
0
7

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

by admin
September 20, 2026
0
15

কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

by admin
September 20, 2026
0
12

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার...

বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী

by admin
September 19, 2026
0
5

লক্ষ্মীপুর: বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি, গণতন্ত্রের জন্য থ্রেড বলে মন্তব্য করেছেন, পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ...

দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

by admin
September 19, 2026
0
16

মাথা গরম না করে জনতার দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার...

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

by admin
September 19, 2026
0
16

পাবনা সদর উপজেলায় ১০ বছর বয়সী শিশু কামরুন্নাহার কলিকে গণধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026
  • র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d