রেজওয়ান আলী বিরামপুর বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় পথচারী ও হতদরিদ্র মানুষের মাঝে বিনা পয়সায় কলা বিতরণ কর্মসুচী পালন করেন। আজ (৩০শে ডিসেম্বর-২০২১) বিরামপুর উপজেলার ঘাটপার বড় ব্রিজ সংলগ্নে স্হায়ী দোকান মালিক রানা মাসুদ। তিনি প্রতি বৃহস্পতিবার ৮ টা থেকে বৈকাল ৪টা পর্যন্ত প্রায় ২০০ জন অসহায় পথচারী ও হতদরিদ্র মানুষের মাঝে কলা বিতরণ করেন থাকেন উক্ত দোকানদার রানা মাসুদ। উক্ত বিষয়ে সরেজমিনে দেখা যায়,অসহায় পথচারী ও হতদরিদ্র মানুষের মাঝে বিনা পয়সায় তার দোকানের কলা বিতরণ করছেন। এছাড়াও প্রতি পথচারী অসহায় ও হতদরিদ্র মানুষকে ডেকে ডেকে কলা খাওয়ান ও কলা বিতরণ করেন। রানা মাসুদ অন্যান্য দ্রব্য সামগ্রী ব্যবসার পাশাপাশি অসহায় মানুষের মাঝে কলা বিতরণ করার মনের শান্তি মেলে। তিনি প্রায় ১ বছর যাবৎ তিনি এই মানবিক কাজটি করে আসছেন। এ বিষয়ে তার নিকট আরও জানা যায় যে,প্রতি বৃহস্পতিবার ছাড়াও যে কোনো সময় কোনো অসহায় পথচারী ও হতদরিদ্র মানুষ তার দোকানের সামনে দাঁড়ালে তিনি কলা বিতরণ করেন। এ বিষয়ে একজন
অসহায় বৃদ্ধ বলেন,আমার বাড়ি জোতবানি,সকালে পেটের দায়ে বাড়ি থেকে বের হয়েছি। কলা বিক্রেতা রানা মাসুদ এর দোকানের সামনে দাঁড়ালে দোকানদার আমাকে পাঁচটি কলা বিনামূল্যে প্রদান করেন। আল্লাহপাক এই বাবাজির অনেক ভালো করবেন এই প্রার্থনা আল্লাহ তায়ালার নিকট। এ বিষয়ে বিনামূল্যে
কলা বিক্রেতা রানা মাসুদ বলেন আমার ইচ্ছা আছে যতদিন বাঁচবো ততদিন এসব অসহায় পথচারী ও হতদরিদ্র মানুষের মাঝে আমার দোকানের কলা বিতরণ অব্যাহত থাকবে বলে জানান।।








