রাবি প্রতিনিধি: বাংলাদেশ আওয়ালীগের সভাপতি শেখ হাসিনার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার ৩ বছর পূর্তি উপলক্ষে বিজয় মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বেলা ১২টায় কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে ছাত্রলীগের দলীয় টেন্ট থেকে মিছিল বের করে ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় তারা।
এসময় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর সঞ্চালনায় সভাপতি গোলাম কিবরিয়া বলেন, বাংলাদেশ যখন উন্নয়নের মহাসড়কে, ‘বিশ্বের দরবারে মাথা উচু করে দাঁড়াবার স্বপ্ন দেখছে ঠিক তখনই ওই একাত্তরের পরাজিত শক্তি বাংলাদেশকে পিছনে ফেলার ষড়যন্ত্র করছে। তারই ধারাবাহিকতায় গত নির্বাচনের আগে তারা কিভাবে সারাদেশকে জ্বালাও পোড়াও অবস্থায় রেখেছিল তা আপনারা দেখেছেন। এসময় তিনি ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতিটি শিক্ষার্থী, নিজ এলাকায়, প্রতিটি ইউনিয়নে আওয়ামীলীগের ইতিহাস ঐতিহ্যের কথা তুলে ধরার আহ্বান জানান।
এসময় সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী আমিনুল হক লিংকন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম সরকার (ডন), সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুসহ বিভিন্ন অনুষদ ও হলের নেতাকর্মীরা।###
Post Views: 379
Related