মো.সুমন মৃধাঃ দুমকি(পটুয়াখালী)প্রতিনিধিঃ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে পটুয়াখালীর দুমকিতে দুমকি টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট মহিলা কলেজ কর্তৃক আয়োজিত শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই, কলেজ ড্রেস ও অভিভাবকদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ডিসেম্বর) সকাল ১০টায় কলেজে মিলনায়তনে মো. সোহরাব হোসেন ফকিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন মাসুদ, বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও কলেজের মরহুমা তৈয়বুন্নেছা কল্যান ট্রাস্টের সদস্য আবুল হোসেন, অভিভাবক সদস্য আবু জাফর হাওলাদার, নুরুল ইসলাম, কলেজ অধ্যক্ষ জামাল হোসেনসহ শিক্ষক কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।







