সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাড. আশরাফ উদ্দিন খানকে আহ্বায়ক ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাড. এস এম মাহবুবুল করিমকে সদস্য সচিব করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, সুপ্রিম কোর্ট কমান্ড কাউন্সিলের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান সোলায়মান মিয়া ও মহাসচিব শফিকুল ইসলাম এই কমিটি অনুমোদন করেন।
আগামী এক মাসের মধ্যে কমিটির সব সদস্যের নাম প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এই কমিটির লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে বীর মুক্তিযোদ্ধা পরিবার ও অসহায় মানুষদের আইনগত সহায়তা দেওয়া।







