সাহাব উদ্দিন রিটু,লামা(বান্দরবান):ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের ৭৪ বছর বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে বান্দরবানের লামায়।মঙ্গলবার উপজেলা ছাত্রলীগের উদ্যোগে পালিত হয় বাংলাদেশ ছাত্রলীগের এই ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী।এলক্ষে উপজেলা ছাত্রলীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক মংক্যহ্লা মার্মা ও সদস্য সচিব মো. শাহীনের নের্তৃত্বে উপজেলা,পৌর ও কলেজ ছাত্রলীগের নেতা কর্মীরা সকালে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর পতিকৃতে পুস্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে একটি আনন্দ র্যালি বের করেন।র্যালিশেষে জেলা পরিষদ গেষ্ট হাউজ মিলনায়াতনে কেক কাটা হয়।এসময় শুভ শুভ শুভদিন ছাত্রলীগের জন্মদিন সেøাগানে মুখরিত হয়ে উঠে চারদিক।এতে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা জামাল,পৌর মেয়র জহিরুল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান জাহেদ উদ্দিন,গজালিয়া ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা,সদর ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন,আওয়ামীলীগ নেতা প্রশান্ত ভট্রাচার্য,প্রদীপ কান্তি দাশ,মো.আলমগীর প্রমুখ।
এদিকে লামা উপজেলা ছাত্রলীগের সভাপতি মংক্যহ্লা মার্মাকে আহবায়ক ও সাধারণ সম্পাদক মো. শাহীনকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তত কমিটি গঠন করা হয়েছে।এই কমিটি এ মাসের ২৪ তারিখ উপজেলা,পৌর ও কলেজ ছাত্রলীগীগের সম্মেলন সম্পন্ন করবেন।
সংবাদ প্রেরক
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







