স্বামীর ভিটায় ঘরজামাই ইউনুস ও হালকা মেয়ের হাতে অত্যচারিত বৃদ্ধা সুফিয়া
https://youtu.be/zT7qTCdgfwE ভিডিও লিংক
ষ্টাপ রিপোর্টারঃ
” বাবা আমার স্বামী মারা যাওয়ার পর এখন আর সংসারে আমার কোন অধিকার নাই” আমারে একটা আম ধরতে দেয়না, নারিকেল সুপারি ধরতে দেয়না, আমার স্বামীর সব সম্পত্তি জাল দলিল করে নিয়ে গেছে।
” শনিবার বিকেলে সাংবাদিকদের কাছে কেঁদে কেঁদে কথাগুলো বলছিলেন বৃদ্ধা সুফিয়া। দীর্ঘ ৫০ বছর স্বামীর সংসার করে শেষ বয়সে এসে অত্যাচারিত নির্যাতিত বৃদ্ধা সুফিয়া।
নিঃসন্তান মশিউর – সুফিয়া দম্পতির পালিত কন্যা আকলিমা ও তার স্বামী ইউনুসের হাতে নির্যাতিত তিনি আজ। নেই স্বামীর বিশাল সম্পত্তিতে তার কোন অধিকার।
সরেজমিনে লক্ষ্মীপুর সদর উপজেলার ১ নং উত্তর হামছাদী ইউনিয়ন মির্জাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিছনে সুফিয়া খাতুনের বাড়িতে গেলে জানা যায়, তার স্বামী মশিউর রহমান ২০১৮ সালের ৮ মার্চ ঢাকার শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এরপর থেকেই নিঃসন্তান মশিউর রহমানের বিশাল সম্পত্তি হাতিয়ে নেয়ার পাঁয়তারা করেতে থাকে তারই পালিত কন্যার স্বামী অবসরপ্রাপ্ত সেনা সদস্য ইউনুস। ২০১৯ সালের ১২ ডিসেম্বর জ্বাল দলিলে মশিউর রহমানের সম্পত্তি লিখে নেয় ইউনুস।
জাল দলিলের কপি নকল সংগ্রহ করে গত বছর সি আর ১১৩৯/২২ইউনুস গং কে বিবাদী করে মামলা করে।মামলাটি জেলা ডিভিকে তদনতের জন্য দেয়।
এ নিয়ে দফায় দফায় শালিশ বসলেও কোন কূল কিনারা হয়নি। কেবল মশিউর রহমান নয়, তার বোন জাহানারা বেগমের সম্পত্তিও জাল দলিলে লিখে নেয় ইউনুস।ঐ সি আর মামলা ১২৪৩/২১ মামলায় ধারা ১০৯/১২০(বি)৪৬৫/৪৬৭/৪৬৮/৪৭০/৪১৯ দঃ বিধি অপরাধ করিয়াছে বলে সি আই ডি কোটে প্রতিবেদন জমা দেয়।
সুফিয়া বেগম বলেন আমাকে যে কোন সময় মেরে ফেলতে পারে তাই আমি প্রশাসনের কাছে বিচার চাই।







