মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে কৃষি জমিতে নির্মিত স্থাপনা গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৬ জুন) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান অভিযান পরিচালনা করেন। এসময় তাকে সহযোগিতা করেন মিরসরাই থানা পুলিশ।
জানা গেছে, মিরসরাই উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব মঘাদিয়া মৌজার খৈয়াছড়া ঝর্ণা রোড়ের মুখে কৃষি জমিতে প্রশাসনের কোন প্রকার অনুমতি ব্যাতিত মাটি ভরাট করে রিসোর্ট তৈরি করছেন স্থানীয় সুকান্ত কুমার রায়। খবর পেয়ে মঙ্গলবার দুপুরে বুলডোজার দিয়ে স্থাপনা গুড়িয়ে দেন প্রশাসন।
মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, অবৈধভাবে কৃষি জমিতে রিসোর্ট নির্মাণের খবর পেয়ে জায়গার মালিক সুকান্ত কুমার রায়কে এ ব্যাপারে সতর্ক করা হয় এবং নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য বলা হয়। কিন্তু সুকান্ত রায় তা অমান্য করে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। এমতাবস্থায় ফসলী জমি রক্ষায় তার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৯ দোকান ক্ষতি প্রায় কোটি টাকা
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৯ দোকান ক্ষতি প্রায় কোটি টাকা খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি পৌরসভার কলাবাগান এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ফার্নিচারের...






