হাতপাখার মেয়র প্রার্থীর ওপর হামলার প্রতিবাদে বরিশাল ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। একই সঙ্গে আসন্ন সিলেট ও রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন বয়কট ঘোষণা করা হয়েছে।
সোমবার (১২ জুন) সন্ধ্যায় বরিশাল নগরীর চাঁদমারি এলাকায় প্রধান নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম।
সংবাদ সম্মেলনে সরকার ও নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবিতে আগামী শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন তিনি।
এদিকে বরিশাল সিটি করপোরেশনের নতুন নগরপিতা নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত)। নগরীর মোট ১২৬টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৮৭, ৭৫২ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মুফতি সৈয়দ মো. ফয়জুল করিম হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ৩৪,৩৪৫ ভোট।







