মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে পাচারের সময় গাঁজা ও ফেনসিডিলসহ এক মাদক কারবারীকে আটক করেছে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ। মঙ্গলবার (১৩ জুন) বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে সোনাপাহাড় ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে মাদকের চালান আটক করা হয়। এসময় মাদক বহনে ব্যবহত প্রাইভেটকারও আটক করা হয়। আটককৃত মাদককারবারীর নাম বেলায়েত হোসেনে সোহেল (২৫)। সে মিরসরাই উপজেলার ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের গাছবাড়িয়া গ্রামের আহম্মদ আলী সওদাগর বাড়ীর জসীম উদ্দিনের ছেলে।
জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সোহেল সরকারের নেতৃতে¦ চট্টগ্রামগামী একটি প্রাইভেটকার থামানোর জন্য সিগনাল দিলে না থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এরপর পুলিশ প্রাইভেটকারটিকে (ঢাকা মেট্টো-গ-১১-১৮১৪) ধাওয়া করে চালককে আটক করে। পরে প্রাইভেটকারের পেছনের ডিকিতে থাকা ৩ টি চটের বস্তায় ১০ টি প্যাকেটে ১৯ কেজি গাঁজা ও ৩ টি পলিথিনের প্যাকেটে ৭৫ পিস ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের মূল্য প্রায় ৪ লক্ষ টাকা। মাদকের চালানটি ফেনীর মুহুরীগঞ্জ এলাকা থেকে চট্টগ্রাম নগরীর একেখান এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল।
জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সোহেল সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আমি ফোর্স নিয়ে সোনাপাহাড় ফিলিং স্টেশন এলাকা থেকে একটি প্রাইভেটকারসহ এক মাদক পাচারকারীকে আটক করি। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও মাদক কারবারীর বিরুদ্ধে মামলা দায়ের করে জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা, প্রজ্ঞাপন জারি
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়িয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। রোববার (২০ সেপ্টেম্বর)...







