হাসান আহমেদ, শাহরাস্তি প্রতিনিধি : শিক্ষার আলো ছড়িয়ে দিতে আসুন সবাই মিলে কাজ করি সেই লক্ষ্যে এই স্লোগানকে সামনে রেখে ২০ জুন দুপুর ১২ টায় শাহরাস্তি উপজেলা টামটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বীর মুক্তিযোদ্ধা শহিদ উল্ল্যাহ পাটোয়ারী ফাউন্ডেশন এবং মরহুম এম এ খালেক পাটোয়ারী ও ফিরোজা বেগম ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে স্কুল ড্রেস প্রদান করা হয়। স্কুল ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য, শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠী যুব ও মহিলা সাংস্কৃতিক সংগঠন এর প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী , সাংবাদিক ও নাট্যকার রোটারিয়ান মো: জাহাঙ্গীর আলম হৃদয়। টামটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি মোঃ রাশেদ আলম মজুমদার, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ জাকির হোসেন ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের দাতা সদস্য মোঃ আনোয়ার হোসেন মজুমদার। সহকারী শিক্ষক নোমান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দরা উপস্থিত ছিলেন। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মুনছুর আহমেদ (সিনিয়র শিক্ষক, টামটা আদর্শ উচ্চ বিদ্যালয়) কুমিল্লা বোর্ডে বিশেষ জরুরি কাজ থাকায় উপস্থিত থাকতে না পারায় দুঃখ প্রকাশ করেন। প্রধান অতিথি সাংবাদিক হৃদয়- তার বক্তব্যে বলেন নিজের পরিবারের পাশাপাশি দেশ ও সমাজ উন্নয়নে চাইলে যে কেউ ভালো কাজ করতে পারেন। ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল তার মাঝেই গড়ে অতল সাগর তা মনে রাখতে হবে। যার যেটুকু দেয়ার অবস্থান আছে তা দিয়ে ভালো কাজ করে যাওয়ার মানষিকতা রাখতে হবে। সভায় চাঁদপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: জাকির হোসেন পাটোয়ারী এবং স্কুল কল্যাণ সমিতির সভাপতি আসাদুজ্জামান ভুঁইয়া সুমনের আন্তরিকতার জন্য ধন্যবাদ জানান তিনি।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







